কিভাবে একটি মন খারাপ হওয়া ঘটনা থেকে ফিরে আসতে পারি?

কোন কারণে মনে হতাশা, দুঃখ অর্থাৎ মন খারাপ থাকলে তা দুর করার উপায় কী???
2963 views

3 Answers

(:বই পড়ুন :) মন ভালো করার জন্য এই পদ্ধতিটি খুবই কার্যকরী। আপনার আগ্রহ অনুযায়ী আপনি নির্বাচন করুন। বই পড়ার বিশেষ উপকারের দিক হলো, আপনি নিশ্চয় সেখান থেকে কিছু না কিছু জানতে পারবেন। জীবন সম্পর্কে আপনার নতুন একটি ধারণা সৃষ্টি হবে। তাই মন খারাপ দূর করতে বই পড়াকে একটি মাধ্যম করে তোলাই যায়।

2963 views Answered

আপনি আপনার আপনজনের সাথে আপনার দুঃখের কথা বলতে পারবেন। এতে আপনার মন আরও হাল্কা হবে এবং আপনার কষ্ট কিছুটা কমবে।

2963 views Answered

নিম্নোক্ত কিছু কাজ করুন 1। পুরোন দিনের কথা ভাববেন না এর বদলে আপনার ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করুন। ২। পরিবারকে গুরুত্ব দিন এবং পরিবারের সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। ৩। আপনি একা থাকবেন না। একা থাকলে পুরনো দিনের এবং স্মৃতি খুব মনে পড়ে তাই আপনি একজন বন্ধু নির্বাচন করুন, যার সাথে আপনি মিলেমিশে থাকতে পারবেন। ৪। তবে খেয়াল রাখবেন যে বন্ধুটি আপনাকে এ বিষয়ে মন্তব্য এবং খারাপ কথা বলবে তার থকে দূরে থাকবেন এই সময়। ৫। সব সময় নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন। ৬। নিজের মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন এবং সবার সাথে মিলেমিশে থাকুন। ৭। ফ্যান্টাসি বিষয়টিই মানুষকে হাসিয়ে তোলে এবং মানসিকভাবে সবসময় সতেজ রাখে। এ কারণে ফ্যান্টাসি বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস জাতীয় সাহিত্য পড়ুন। এছাড়া আপনার পাঠ্যবইয়ের সাহিত্য পড়ুন। দেখবেন আপনি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছেন। ৮। টিভিতে রোমান্টিক সিরিয়াল, মুভি এসবের পরিবর্তে আপনি বিভিন্ন পরামর্শ ও জ্ঞান মূলক টক শো অথবা চ্যানেল দেখতে পারেন। ৯। অবসর সময়ে কোন কাজ না থাকলে গান শুনতে পারেন। পরিশেষে উপদেশ বিস্ময়ের সাথে সময় কাটান উত্তর দিয়ে সাহায্য করুন। জ্ঞান অর্জন করে নিজেকে ব্যাস্ত রাখতে পারেন।

2963 views Answered

Related Questions

Next steps