কিভাবে যিনার পাপ থেকে মাফ পাবো?
2 Answers
যিনা করা একটা কবিরা গূনা। এঈ গুনা থেকে মাফ পেতে হলে প্রথমে আল্লাহর নিকট লজ্জিত হতে হবে,এবং ভবিষ্যতে এঈ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে, এবং আল্লাহ্র নিকট খাছ দিলে তওবা পাঠ করতে হবে, আল্লাহ গুনা মাফ করে দিবেন,
যদি উক্ত কার্যলাপ জোর পূর্বক করে থাকেন তাহলে সে সকল মেয়ের কাছে মাফ চেয়ে নেওয়াই উত্তম। আর এতে ইমান নষ্ট হবে না। উলামা সম্প্রদায়ের উক্তি এই যে, প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব তথা অবশ্য-কর্তব্য। তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩। ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলেছেনঃ অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা 'প্রত্যাবর্তন' কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূরঃ ৩১) তিনি আরো বলেছেনঃ অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিকট তওবা কর বিশুদ্ধ তওবা। (সূরা তাহরীমঃ ৮)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy