মন নিয়ন্ত্রণ করবো কিভাবে?
4 Answers
প্রধানত আজেবাজে চিন্তা আসলে আমাদের আত্মহত্যা করতে ইচ্ছা হয়ে থাকে। আপনি কি জানে? আমাদের দেশে ছেলেদের থেকে মেয়েদের আত্মহত্যার হার বেশি। তাও আবার ৩গুণ। আপনি মন খারাপ হলে বা আজেবাজে চিন্তা আসলে বাহিরে বেড়াতে যেতে পারেন এতে মন পরিষ্কার থাকবে।অনেক সময় ঘুম ঠিক মতো না হওয়ার জন্য মাথায় আজে বাজে চিন্তা আসে। আপনি সেক্ষেত্রে ঘুমাতে পারেন একটু বেশি করে। আপনি বিনোদন মুলক কাজ করতে পারেন।যেমন- টিভি দেখা,খেলাধুলা করা ইত্যাদি।
মন খুবই বিচিত্র এক জিনিসের নাম! যার আকার আয়তন নেই অথচ প্রভাব থাকে ষোলো আনা। আমাদের মস্তিস্ক চাইলেও অনেক সময় আমরা মনকে নিজের জায়গা থেকে সরাতে পারিনা। এ বিষয় নিয়ে মনোবিজ্ঞানীরা যুগ যুগ ধরে বিভিন্ন গবেষণা করে আসছেন। তবে আমি খুব ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু বুঝি, মনের উপর নিয়ন্ত্রন বাড়ানোর চেষ্টা মানেই মনকে কষ্ট দেয়া। আর মনকে কষ্ট দেয়া মানেই নিজেকে কষ্ট দিয়ে অহেতুক অসংখ্য সমস্যা ডেকে আনা। তাই আমি মনে করি মনের ছোট খাটো ইচ্ছা পূরণের মধ্য দিয়ে মন উৎফুল্ল রাখা যায়, যাতে করে মনকে দৃঢ় করা সম্ভব এবং এর ফলে মনের উপর কন্ট্রোল বাড়ানো যায়। আর যেটা করা যায়- নিয়মিত মনের ব্যায়াম অর্থাৎ মেডিটেশন করা যায়। যেকোন কেউ মেডিটেশন করে মনের শক্তিকে কাজে লাগিয়ে যেকোন উদ্দেশ্য সফলভাবে পূরণ করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই নিয়মিত অনুশীলনের বিষয়টা অনুসরণ করতে হবে। মন একটি কাজ করতে চাচ্ছে কিন্তু তা করলেই বিপদের আশংকা রয়েছে-এরকম পরিস্থিতে প্রকৃতই খুব জটিল এক মানসিক যন্ত্রণার সৃষ্টি হতে পারে। এর জন্য আমার মতে সহজ সমাধান হলো, সাময়িকভাবে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করা যেতে পারে, ভেবে দেখতে হবে কি করলে এই মুহূর্তে খুব ভালো লাগবে-- কারো হয়তো খাওয়া-দাওয়া করতে ভালো লাগে সে বাইরে কোথাও খেতে যেতে পারে, যে ঘুরতে পছন্দ করে সে কোথাও ঘুরে আসতে পারেন আবার কেউ কোন বন্ধুর সাথে কথা বলে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নিতে পারেন। পাশাপাশি ছবি আঁকা, গান শুনা, সিনেমা দেখা, কেনা কাটা করা, বই পড়া যেকোন উপায় অবলম্বন করে সেই অবাঞ্চিত পরিস্থিতি থেকে দূরে সরে আসতে পারেন।
আপনি যেহেতু মুসলমান আল্লাহকে ডাকার মাধ্যমে মন খুবই সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।জিকির করুণ আল্লাহর এবং মনকে ঐ সব চিন্তা বর্জন করতে বলুন।আর তা না হলে কোনো চিন্তামূলক কাজ করতে থাকুন।ঠিক হয়েই যাবে।
আপনি নিয়মিত মনোযোগের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।আল্লাহকে ভয় করুন এবং মৃত্যুকে নিয়ে ভাবুন।দেখবেন আপনার আর বাজে চিন্তা আসবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy