সাদা স্রাব চিনবো কিভাবে?

সাদা স্রাব কি শুধু মেন্সের সময় বা তার আগে বা পরে হয়  ? কিভাবে বুঝবো সাদা স্রাব হচ্ছে কিনা ?  চেনার উপায় কি ?  আর এর চিকিৎসা কি  ?
3144 views

1 Answers

সাদা স্রাব মাসিকের আগে বা পরেও হতে পারে। আর অতিরিক্ত এবং দুর্গন্ধ যুক্ত সাদা স্রাবকে লিউকরিয়া বলে। সাদাস্রাব হল যখন আপনার জরায়ু থেকে ঘন সাদা অথবা হলুদ রং এর স্রাব নিগ্রত হয়।  সাদাস্রাব এর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে এটি ইনফেকশনের কারনও হতে পারে। 

যেভাবে বুঝবেন আপনার সাদা স্রাব হচ্ছে কি না, বা সাদা স্রাব হওয়ার কারণ গুলো হলো:-

  • ১) জরায়ুতে ব্যাকটেরিয়া জন্মালে। জরায়ু সব সময় ভেজা থাকে, তাই তাড়াতাড়ি ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে।
  • ২) ছোঁয়াচে যৌন রোগ।
  • ৩) ইস্ট এর সংক্রামন ঘটলে।
  • ৪) অতিরিক্ত সাদা স্রাব-এ কোমরে ব্যথা করে।
  • ৫) গন্ধ যুক্ত সাদাস্রান নিঃসরণ।
  • ৬) তলপেট ভারি হয়ে থাকা
  • ৭) শরীর দুর্বল লাগা।
  • ৮) চোখের নিচ গর্ত হয়ে যাওয়া, চোখের নিচ কালো হয়ে যাওয়া।
  • ৯) বদ হজম।
  • ১০) জরায়ুতে চুলকানি অথবা জ্বালাপোড়া।
  • ১১) আন্ডার গার্মেন্টস এ দাগ লেগে থাকা।
  • ১২) মুখের মলিনতা নষ্ট হয়ে যাওয়া।
সাদা স্রাব থেকে মুক্তি পেতে কিছু করনিয় দেখে নিন।
  • ১) কখনও অনেক সময়ের জন্য খালি পেটে থাকা যাবে না।
  • ২) খুব বেশি জরায়ু চুলকালে কুসুম গরম পানিতে লবন দিয়ে, জরায়ুর মুখ ভালো করে ধুতে হবে।
  • ৩) জরায়ুর মুখ সবসময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। মনে রাখতে হবে জরায়ুর মুখ ভেজা থাকে বলেই বেশি ইনফেকশন হয়।
  • ৪) স্যানিটারি ন্যাপকিন ৫ ঘণ্টা অন্তর অন্তর বদলাতে হবে।
  •  ৫) প্রতিদিন ২ চামচ টক দই খান।
  • ৬) ভাজাপোড়া খাওয়া একদমই বাদ দিতে হবে।
  • ৭) অ্যালার্জি যুক্ত খাবার পরিহার করতে হবে।
সাদা স্রাব নিরাময়ে কিছু ঘরোয়া পদ্ধতিঃ
  • ১) এলাচি দানা মেয়েদের জন্য খুব উপকারি। প্রতিদিন এলাচি খেলে শরীরে হরমোনের সমতা থাকে। সাদাস্রাব এর জন্য প্রতিদিন রাতে একটি গ্লাসে ৪/৫ টা এলাচি দানা দিয়ে রাখবেন। সকালে উঠে পানিটা খেয়ে ফেলবেন।
  • ২) জরায়ুর মুখ ধোয়ার সময় ৫ চামচ ভিনেগার অথবা অ্যাপেল সাইডার ভিনেগার এবং ১ চামচ লবন পানিতে মিশিয়ে ধুবেন, আরাম পাবেন।
  • ৩) প্রতিদিন ১/২ কোয়া রসুন খেলে সাদাস্রাব কমবে।
  • ৪) আধা চামচ বেকিং সোডা পানিতে গুলিয়ে জরায়ুর মুখ ভালো ভাবে ধুলে সাদাস্রাব কমবে।
  • আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
3144 views Answered

Related Questions

Next steps