২রা ফেব্রুয়ারী থেকে SSC পরীক্ষা কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি?
4 Answers
আদর্শ রুটির তৈরি করুন এবং সে অনুযায়ী পড়াশুনা চালিয়ে যান। এবং আত্মসংযমী হন। আর হাঁ, মোবাইলটিকে আপনি আপনার বাবা-মাকে দিয়ে দিন; তারা যেনা সেটা আপনার অগোচরে কোথাও লুকিয়ে রাখে। আপনার প্রতি শুভ কামনা রইল।
পরিক্ষার আগ প্রযন্ত সময় ভাগ করে নিন কঠিন টপিক গুলো আগে পড়ুন । আর যা পড়বেন তা লিখবেন । চাপ নিয়ে পড়তে বসবেন না । একদিনে বেশি পড়ার চেষ্টা করবেন না অল্প করে টার্গেট করে পড়ুন ।
নিয়মিত রুটিন মাফিক পড়ুন এবং পড়াশোনা নিয়ে প্রতিযোগিতা করুন। আর মোবাইলের বিষয়টি যদি বেশি হয় তাহলে মোবাইলকে পজিটিভকরুন। যেমন মোবাইল দিয়ে পড়াশোনা। বিভিন্ন পিডিএফ নামিয়ে পড়ুন অবশ্যই আপনার পড়াশোনার বিষয়ে। ভিডিও টিউটোরিয়াল দেখুন। আপনার বইয়ের গল্প, কবিতা, কবির জীবনী,এবং অন্য বিষয়গুলো ভিডিও আকারে দেখুন। পড়াশোনাও হবে মোবাইলও হবে।
এখন আপনার ভালো করে পড়াশোনা করার সময়।এই সময়ে মোবাইলের ব্যবহার একেবারে না কমিয়ে বিনোদনের একটি ছোট উৎস হিসেবে রাখুন।যেমন দিনে ১৫-২০ মিনিটের বেশি মোবাইল ব্যবহার করবেন না।"এসএসসি পরীক্ষার শেষ হলে কয়েকদিন অনেক মোবাইল চালাতে পারব"এই ধারণা নিয়ে মোবাইল পড়ার সময় বন্ধ করে রাখুন।একটানা পড়াশোনা না করে ১ ঘন্টা পর পর ১০ মিনিট বিশ্রাম নিন।এতে পড়ায় অবসাদ আসবে না এবং আপনি অধিক মনোযোগ দিয়ে পড়া চালিয়ে যেতে পারবেন।নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।শুভকামনা রইল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy