ওজন বৃদ্ধি করব কিভাবে?

ভাই,আমার বয়স ১৮+ & ওজন ৬০ কেজি, উচ্চতা ৫ফিট ৮" ৷ আমি আমার ওজন বৃদ্ধি করতে চাই ৷ ওজন দ্রুত বৃদ্ধি করে এমন কিছু খাবারের নাম বলবেন প্লিজ ৷
2922 views

3 Answers

*এখানে জেনে নিন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর কিছু কার্যকর উপায়ের কথা। এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি এবং গবেষণার ফল: ১. ওজন স্বাভাবিকের চেয়ে কম হতে পান নানা কারণে। আসলে বুঝতে হবে আপনার দেহের মতিগতি। কেন আপনি চিকন, সে সমস্যা আগে চিহ্নিত করতে পারলে ভালো। যে ওজন থাকা দরকার তা কেন হচ্ছে না, তাও আগেভাগে জেনে নিতে হবে। এ কাজটি করতে পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন। মূল সমস্যা শনাক্ত করা জরুরি। ২. যারা চিকন তাদের ক্ষেত্রে ভাবা হয়, এই দেহে কোনো খাবারই কোনো কাজে লাগে না। তাই যা পাওয়া যায় তাই বেশি বেশি খেতে হবে। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ধীরে ধীরে ওজন বৃদ্ধির দিকে যেতে হবে। এতে করে প্রক্রিয়াটা স্বাস্থ্যকর হবে এবং তা থেকে যাবে। সাধারণ হিসেবটা হলো, প্রতিদিন ৫০০ কিলোক্যালরি খাবার খেলে সপ্তাহে ওজন আধা কেজি বাড়বে। অবশ্য তা নির্ভর করে আপনার দেহ খাবারের সঙ্গে কেমন আচরণ করলো তার ওপর। ৩. ওজন বাড়াতে কিন্তু ব্যায়ামও করতে হবে। যদি ভাবেন কেবল খাবার এ কাজটি করবে তবে ভুল করছেন। ব্যায়ামের মাধ্যমে দেহের পেশিগঠন প্রক্রিয়া এগিয়ে যাবে। নিজেও বুঝতে পারবেন দেহের কোন পেশিগুলো দুর্বল। পরে সেই পেশির ব্যায়াম করতে হবে। সুগঠিত পেশি স্বাস্থ্যকর দেহ গড়ে তোলে। ৪. ওজন তুলতে হবে। রোগা দেহ ধীরে ধীরে সুগঠিত হতে থাকবে। আপনার দেহ যে পরিমাণ ভার বাইতে সক্ষম, তার চেয়ে বেশি ওজন বহন করতে পারবে। দেহের শক্তি বৃদ্ধি করতে হবে। আর এ কাজে ওজন তোলা সবচেয়ে কার্যকর ব্যায়াম। ওজন বৃদ্ধির জন্যে আপনার স্কোয়াট, ডেডলিফট, প্রেস, পুল-আপ, রো, ডিপ, স্ন্যাচ, ক্লিন এবং জার্ক দিতে হবে। ৫. স্বাস্থ্যকের খাবার তো লাগবেই। অনেকে দোকান থেকে ফুড সাপ্লিমেন্ট কিনে থাকেন। এগুলো স্বাস্থ্য বৃদ্ধির কথা দেয়। কিন্তু মনে রাখতে হবে, এর অনেকগুলোই সিনথেটিক পুষ্টি সরবরাহ করে। এতে আপাতত স্বাস্থ্য বাড়বে, স্থায়ীভাবে নয়। তাই পুষ্টিকর প্রাকৃতিক খাবারই বেছে নিতে হবে। প্রতিটা খাদ্য উপাদান পরিমাণমতো খেতে হবে। এ বিষয়ে পুষ্টিবিদ আপনাকে সহায়তা করতে পারেন। ৬. স্বাস্থ্যকর হৃৎপিণ্ড গঠন ও ওজন বৃদ্ধির খাবার খেতে হবে। অনেকেই ওজন বাড়ানোর জন্যে যেকোনো খাবার বেশি বেশি খেয়ে ভুলটা করে থাকেন। এতে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এমন খাবার খাওয়া যাবে না যা ক্ষতিকর। স্বাস্থ্যকর স্ন্যাক্স যোগ করতে হবে। অর্থাৎ, বিভিন্ন ধরনের বাদাম, শুকনো ফল ইত্যাদি খাওয়া ভালো। সবজি ও মাংস খেতে হবে পরিমাণমতো। তবে একটু বেশি প্রোটিন খেতে হবে। তাও স্বাস্থ্যকর প্রোটিন। ৭. কখনোই বলা হয় না যে, খাবার বেশি খাবেন। বেশি খেলে যে ওজন বাড়বে তা নয়। বরং পরিমাণমতো খেতে বলেন সবাই। জাঙ্কফুড পুরোপুরি ত্যাগ করতে হবে। খাবার খাওয়ার আগে বুঝহতে হবে কোন খাবারে কোন উপাদানটি রয়েছে। অস্বাস্থ্যকর ক্যালরি গ্রহণ করা যাবে না। আবার সব স্বাস্থ্যকর খাবারও বেশি বেশি খাওয়া উচিত নয়। বুঝেশুনে খাবেন, ধীরে ধীরে স্বাস্থ্যকর ওজন ফিরে পাবেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

2922 views Answered

আপনি দিনে ১-২ টা ডিম খাবেন। এছাড়াও নিয়মিত শাক-সবজি,বাদাম,ডাউল,কুমড়া, ও আনাজ খাবেন।

2922 views Answered

আপনার প্রশ্ন হিসেবে সর্বোত্তম উত্তর বলতে গেলে আপনি প্রথমত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তাছাড়াও কিছু অন্যান্য সমাধানও রয়েছে যেমন আপনি প্রতিদিন নিয়মিত খাবার খান টাইম মাফি খাবার খাবেন তাছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমান কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা এবং আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করুন দেখবেন ধীরে ধীরে আপনার শরীরের অনেক পরিবর্তন দেখা দিচ্ছে এবং আপনি স্বাস্থ্যবান এবং পর্যাপ্ত ওজনের অধিকারী হবেন

2922 views Answered

Related Questions

Next steps