1 Answers
রেজিস্টর এর কালার কোড দিয়া মান হিসাব করা হয়। একটি রেজিস্টর হাতে ধরলে যেদিকে গোল্ড বা সিলভার কালার থাকে তার বিপরীত দিক দিয়া মান ধরতে হবে। এখন ফর্মুলা হচ্ছে প্রথম কালার কোডের মান ও দ্বিতীয় কালার কোডের মান পাশাপাশি বসবে, যেমন প্রথম ২ ও দ্বিতীয় মান ৩ হলে ধরতে হবে ২৩। এবার ৩য় কালারের কোড হচ্ছে গুনক। অর্থাৎ ৩য় টির মান দিয়া গুন করতে হবে তাহলে একটি ফিক্সড মান পাবেন। কিন্তু আমরা জানি রেজিস্টর কখনো ফিক্সড মানের বানানো যায়না বা মান থাকেনা তাই ৪র্থ কালার কোড দ্বারা এটিকে (+ -) করতে হবে ফলে একটি রেঞ্জ পাবো এটাই কোড আর এই ৪র্থকে বলে টলারেন্স।
এখন প্রথম ও দ্বিতীয় কালারের কোড মনে রাখার উপায় হচ্ছে
BB ROY is a Good Boy, is Verry Good Worker এই বাক্যটি। এর প্রতিটি বড় হাতের অক্ষর এক একটি কালার ও অবস্থান হচ্ছে মান। গুনকের মান ও টলারেন্স সহ চিত্রে দেখে নিন। কিন্তু চিত্রের রেজিস্টরকে ধরবেন না কারন প্রথম আছে ৫ ব্যান্ড এর। দোকানে যা পা যায় সব ৪ ব্যান্ড এর। ৪ব্যান্ড হচ্ছে স্টান্ডার্ড
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy