নাস্তিকদের প্রশ্ন উত্তর হতাশা থেকে বাহির হব কিভাবে?
8 Answers
সাবধান।তাদের ফালতু যুক্তি শুনবেন না এতে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে।আপনি সবসময় আউযুবিল্লা..+কালেমা তাইয়েবা পাঠ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন।আপনি যেটা দিয়ে তাদের ফালতু কথা শুনছেন ঐটাকেই কাছে রাখবেন না।এবং মনে মনে শক্ত শপথ করুন আপনি আর পড়বেন না।
সকলের সাধারন সমস্যা। বেশী করে ইসলামী বই পড়ুন। তাদের কথা যতো বেশী শুনবেন, তাদের বিরোধীদের কথাও ততটাই শুনতে হবে। নইলে ইমব্যালেন্স হয়ে ঝামেলায় পড়বেন। কিছুদিন এসব থেকে দূরে থাকুন।
আপনি একজন মুসলিম হয়ে তাদের লেকচার, ভিডিও, অডিও শুনবেন কেন?? আপনার ইসলাম ধর্ম নিয়ে সন্দেহ আছে??? আপনি তাদের এইসব ঈমান বিধ্বংসীগগুলো না শুনে, ইসলামি লেকচার , ভিডিও অডিও, বড় বড় আলেমদের লেকচার শুনুন। আরো জ্ঞান বাড়বে ইসলাম সম্পর্কে।। আর আমি আপনাকে বলব, কুরআন, হাদীস বেশি বেশি পড়ার জন্য........
আপনি paradoxical sajid বইটি পড়েন আর নাস্তিকদের দাতভাঙ্গা জবাব দিবেন ইনশা আল্লাহ। আর আলেমদের দোষ যারা খুজে বের করে তাদের বলুন কোনো মুসলমানকে নয় আপনি আমাদের ধর্মগ্রন্থকে অনুসরন করেন। আর অনুসরন যদি করেন তাহলে আমাদের নবী কারীম সা: করুন। আশা করি উত্তরটা পেয়েছেন।
ভাই, আপনি কিছু চমৎকার বই পড়তে পারেন যেগুলো যুক্তি প্রমাণ দিয়ে সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যেগুলো পড়লে আপনার ইসলামের উপর বিশ্বাস বেড়ে যাবে এবং নাস্তিকদের কথায় মাথা খারাপ হবে না। ইনশাআল্লাহ।। ১। প্যারাডক্সিকাল সাজিদ ২।ডাবল স্ট্যান্ডার্ড ৩।সত্যকথন ৪।আরজ আলী সমীপে ৫।কষ্টিপাথর ৬।সংবিৎ ৭।আর্গুমেওন্টস অব আরজু ৮।অ্যান্টিডোট ৯। বিশ্বাসের যৌক্তিকতা আশা করি, বইগুলো ১ম থেকে ১টা ১টা করে কিনবেন এবং পড়বেন। নেট থেকে কোন বই ডাউনলোড করে না পড়ার অনুরোধ রইল। কারণ কেউ কেউ এই বইগুলো ডুপলিকেট করে ভুল তথ্য ছড়িয়েছিল।
আপনি শুধু আল্লাহ্র উপর বিশ্বাষ রাখুন তাহলেই হবে। উপরে দেখছি অনেক ভাই বইয়ের নাম বলছে ওগুলো পড়ুন।
আপনাকে শুধু বলবো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন।আপনার শরীরের দিকে তাকান,একবার চিন্তা করুন তো এতো নিখুঁত শরীর কি আপনাআপনি সৃষ্টি হতে পারে?আমাদের শরীর কতটা জটিল । আমি আপনাকে বলব আপনি আমাদের শরীর সম্পরকে জানুন।এতে আপনার বিশ্বাস মজবুত হবে।আর এসব লোকদের কথা শুনা বাদ দিন।সবসময় সৎ কাজ করুন।মানুষের উপকার করুন,দেখবেন সৃষ্টিকর্তাই আপনাকে পথ দেখাবে।
অতিরিক্ত হতাশের কিছু নেই - আমাদের সবার মনেই কখন না কখন ও - কিছু ভিন্ন ধরনে চিন্তা আসে। কেউ তাকে অনেক বেশি গুরত্ব দেয় কেউ বা কম। তবে এটা ভালো যে আপনি গুরত্ব দিছেন - এবং নিয়মিত মনের প্রশ্ন গুলো নিয়ে ভাবছেন এবং জানার চেষ্টা করছেন। এতে আপনার ঈমান দূর্বল নয় বরং আরো বেশি মজবুত হবে৷
মনের প্রশ্নের উওর খুজুন - আসা করি সব কিছুর উওর পাবেন৷ আর যেটা না পাবেন - তার আল্লাহর কাছে বলুন, আল্লাহ ঠিক ব্যবস্তা করে দিবে৷ একমাত্র ইসলাম ই আল্লাহ প্রদত্ত ধর্ম। তবে তারাহুরা না করাই উওম - ধৈর্য ধরুন সব ই জানতে ও বুঝতে পারবেন।