ইন্টার সাইন্স গ্রুপ থেকে কিভাবে পড়েলেখ করলে A+ পাব?
আমি এবার একাদশ শ্রেণির ছাত্র।আমি ভালো রেজাল্ট করতে চাই।কিন্তু কিভাবে কতক্ষণ ধরে পড়ালেখা করব বুঝতে পারছিনা।কেউ এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানালে কৃতজ্ঞ থাকব।
2870 views
2 Answers
ইন্টারে সময় খুব কম পাওয়া যায় । তাছাড়াও ইন্টারে বিজ্ঞান বিভাগ অনেকটা কঠিন । এজন্য লেখাপড়ার প্রতি একটু বাড়তি সময় দিতেই হবে । এছাড়াও গুরুত্ব পূর্ণ কিছু বিষয়ে প্রাইভেট পড়তে হবে যা আপনার কাজে দেবে । সুতরাং কতটুকু সময় ব্যয় করে পড়াশুনা করবেন তা আপনাকেই ঠিক করে নিতে হবে । প্রয়োজনে একটি রুটিন তৈরী করে সে রুটিন অনুসরণ করে পড়তে পারেন । সময়ের তুলনায় অধিক খেলাধুলা, ঘুরে বেড়া, আড্ডা দেওয়া, মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে । আর মনোযোগ সহকারে পড়তে হবে । তাহলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন ।
2870 views
Answered
রুটিন মাফিক বেশি বেশি পড়তে হবে।যে বিষয় কঠিন মনে হবে সেটা প্রাইভেট পড়তে হবে।পাশাপাশি ভালো কোচিং সেন্টারে কোচিং করতে পারেন।তাতে ভালো ছাত্র হওয়া সম্ভব।আর ভালো ছাত্ররাই এ প্লাস পায়।
2870 views
Answered