মনে করুন, অামি লাইব্রেরি থেকে একটি বই কিনতে গেছি এবং দোকানদার অামার জন্য ২০% ছাড় দিবে।  এখন এই ২০% ছাড়টা কিভাবে বের করবো? অগ্রিম ধন্যবাদ। 
4050 views

3 Answers

অাপনার নাম খান সোহাগ।

ধরি, সোহাগ 150 টাকার বই কিনবে ।দোকানদার তাকে 20%ছাড় দেবে। 
সুতরাং,সোহাগকে দিতে হবে =150 - [150 X (20/100)]
=150 - (1.5 X 20)
=150 - 30
=120 টাকা।
অনুরূপভাবে, বইয়ের দাম বসিয়ে হিসাবটি মিলাতে পারবেন।
আশা করি উত্তরটি পেয়েছেন।
4050 views

সাধারণ বা সায়েন্টিফিক যেকোনো ক্যালকুলেটর এ "%" চিহ্নযুক্ত একটা অপারেটর থাকে। এর সাহায্যে খুব সহজেই আপনি যেকোন সংখ্যার "%" নির্ণয় করতে পারবেন। ক্যালকুলেটর এ আপনাকে টাইপ করতে হবে

(যে সংখ্যার % বের করতে চান) * (কত % বের করতে চান) %=

ধরুন আপনি ২৪০ এর ২৫% বের করতে চান। আপনাকে টাইপ করতে হবে 

২৪০*২৫%=

তাহলেই আপনি ২৪০ এর ২৫% পেয়ে যাবেন। এক্ষেত্রে উত্তর হবে ৬০।

আবার ধরুন, আপনি কোন বই কিনতে গেছেন। বইয়ের প্রদত্ত মুল্য অপেক্ষা আপনাকে ৩০% ছাড় দেয়া হবে। বইয়ে প্রদত্ত মুল্য দেয়া আছে ৩৫০ টাকা। তাহলে আপনাকে কত টাকা দিতে হবে সেটা কিভাবে বের করবেন?

একদম সহজ। আপনাকে ৩৫০ থেকে ৩৫০ এর ৩০% বাদ দিতে হবে

৩৫০-৩৫০*৩০%=

এক্ষেত্রে আপনাকে ২৪৫ টাকা দিতে হবে।

তো আর দেরি কেনো, এখনি মিলিয়ে নিন।

4050 views

ক্যালকুলেটর এর মাধ্যমে সবচেয়ে সংক্ষিপ্ত উপায়ে আপনি অংকটি করতে পারবেন । প্রথমে বইটির প্রকৃত মূল্য হিসাব করন । ধরি প্রকৃত মূল ১৫০ টাকা । আপনাকে ছাড় দিবে ২০% । ক্যালকুলেটরে যেভাবে করবেন ১৫০*২০%=৩০ টাকা । সুতরাং ৩০ টাকা ছাড় দিতে হবে । তাহলে বইয়ের মূল্য হবে ১২০ টাকা

4050 views

Related Questions