নিজের মৃত্যু কামনা করা যায় কিভাবে?
3 Answers
জাগতিক কোনো সমস্যা বা ক্ষতির কারণে মৃত্যু কামনা করা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে মৃত্যু কামনা না করে। সে যদি কিছু করতেই চায় তাহলে যেন সে বলে,
اللهم أحيني ما كانت الحياة خيراً لي، وتوفني ما كانت الوفاة خيراً لي
আসলেই নিজের মৃত্যু কামনা করা যায় না কেননা আপনি যেই কষ্টের কারণে মৃত্যু কামনা করছেন হতে পারে তার চেয়ে মৃত্যুর পর আপনার কষ্ট বেশী হবে তাছাড়া মৃত্যুর কষ্টই বা কম কোথায় হা তবে যে কষ্টের কারণে আপনি মৃত্যু কামনা করছেন মৃত্যু কামনা না করে ওই কষ্ট থেকে আল্লাহর কাছে আপনি মুক্তি চান নামাজ এবং সবুরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আপনার কষ্ট অচিরেই দূর হয়ে যাবে তবে হাঁ আপনি এই দোয়া করতে পারেন আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করুন
রাসুল (সাঃ) মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। কোন কষ্টের কারণে নিজের মৃত্যু কামনা করা বৈধ নয়। মৃত্যু কামনা করার কোন দোয়া নেই। হাদিসে এসেছে,
আনাস (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কোন বিপদের কারণে মৃত্যু কামনা না করে। আর যদি কেউ এমন অবস্থাতে পতিত হয় যে, তাকে মৃত্যু কামনা করতেই হয়, তাহলে সে মৃত্যু কামনা না করে দোয়া করে বলবে, হে আল্লাহ! যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয়, ততদিন আমাকে জীবিত রাখ। আর যদি আমার জন্য মৃত্যুই মঙ্গলজনক হয়, তাহলে আমাকে মৃত্যু দাও।
[রিয়াযুস স্বা-লিহীন, হাদিস নম্বরঃ ৫৯১]
[সহীহুল বুখারী, হাদিস নম্বরঃ ৫৬৭১]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy