পড়ালেখার প্রতি আগ্রহ কিভাবে তৈরী করব?
5 Answers
অতিরিক্ত মোবাইল অথবা ইন্টারনেট ব্যবহার করা পড়ালেখা ও পরীক্ষা উভয়টির জন্য খুবই ক্ষতিকারক। এগুলোর নেশা থাকলে, আপনি কখনোই পড়ালেখায় মন বসাতে পারবেন না। আপনি মোবাইল - ইন্টারনেট ব্যবহারের জন্য দিনের কিছু নির্দিষ্ট সময় ফিক্সড করতে পারেন। তবে প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের বাহিরেও ব্যবহার করবেন। আপনি হয়তো শুনে থাকবেন, গতবার কুমিল্লা বোর্ডের ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বোর্ডের এক কর্মকর্তা ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করাকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেন। আপনি ভাল ছাত্র। আমি মনে করি আপনি এই বিষয়টা ঠিকমত হ্যান্ডেল করতে পারে, বাকিটা আপনার সহজ হবে।
আপনি তো জেনেই গেছেন কেন
আপনার লেখা পড়ার প্রতি মন
বসছে না।
আপনি মোবাইল ব্যাবহার করা
বন্ধ করে দিন।
খুব প্রয়োজন হলে বাটন প্রেস
ফোন ব্যাবহার করুন।
এবং নিজের Android ফোন
বাসাতে দিয়ে দিন।
তাহলে দেখবেন মোবাইল
এর প্রতি আকর্ষণ কমে গেছে।
নিজের ফেসবুক একাউন্ট
ডিএক্টিভ করে রাখুন।
বা ফ্রেন্ডস সংখ্যা কমিয়ে
দিন।।
প্রতিদিন ৬-৮ ঘন্টা করে পড়ুন।
বেশি রাত জাগ বেন না।
রাত ১১ টার মধ্যে ঘুমিয়ে
যাবেন এবং ভোর ৪.৩০ এর
মধ্যে উঠে পড়বেন
এই ভাবে ৭ দিন পড়ুন।
ইন শা আল্লাহ্ আগ্রহ
তৈরী হবে।
পড়ালেখা মনোযগ তৈরি করার জন্য আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে। তা একটি কাগজে লিখে পড়ার টেবিলে সামনে রাখেন। মোবাইল ব্যবহার তখনই করবেন যখন আপনার প্রতিদিনের নির্ধারিত পড়া শেষ হবে। মোবাইল বা অন্য আনুষঙ্গিক কাজকে অগুরুত্বপূর্ণ মনে করে নিজের কাজ পড়ালেখা করুন। আর নিজেকে বলুন এই প্রতিযোগীতা মূলক বিশ্বে টিকে থাকতে পড়ার কোনো বিকল্প নেই। তাই নিজেকে পড়তে হবে।এটা বলুন। আর যতক্ষণ পড়তে মন চাই ততক্ষণ পড়ুন। আর পড়ায় এভাবে আগ্রহ তৈরি করলে অনেকক্ষণ পড়তে পারবেন। আর পড়ার উপযুক্ত সময় নির্ধারিত করুন।
পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হলে আগে নিজের মণকে শক্ত করতে হবে। আপনি নিয়মিত রুটিন অনুযায়ী পড়াশোনা করুন।প্রথম প্রথম একটু বিরক্ত লাগবে।বাংলা বই একটু পড়লে মনে হবে ইংরেজি পড়ি। আবার ইংরেজি বই একটু পড়লে আবার অন্য বিষয় পড়তে মন চাইবে। কিন্তু আপনি এরকম করে না পড়ে রুটিন অনুযায়ী পড়ুন। দেখবেন কয়েক দিন পর পড়ার অভ্যাস হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy