বন্ধুত্বের গন্ডি বা বন্ধুর সংখ্যা কিভাবে বাড়াবো?

আমার বন্ধুর সংখ্যা খুবই কম এবং আমার কলেজ করার সুযোগও খুব কম, আমি বাসা থেকে পড়াশুনা করি ম্যাসে উঠিনি কলেজ ১১০ কিলোমিটার দূরে কলেজের খুব গুরুপ্তপূর্ণ কাজ গুলো সেরে আসি আর এক্সাম গুলো এটেন করি এছাড়া কলেজে আসা হয় না কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ অনার্স লেভেলে বন্ধুর খুব অভাব বোধ করি কলেজে গেলে । এখন আমি কিভাবে বন্ধুর সংখ্যা বাড়াবো?
2921 views

3 Answers

বন্ধুর সংখ্যা বাড়াতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্যের সাথে বেশি করে মেলামেশা করা।আর এর জন্য সময় দেয়া খুবই গুরুত্বপূর্ণ।আপনাকে পরীক্ষা বাদেও অন্তত কিছুদিন কলেজে যেতে হবে।কারণ কলেজে না গেলে কেউ কিভাবে আপনার সম্পর্কে জানবে।কেউ কারো সম্পর্কে না জেনে কিভাবে তাকে বন্ধু ভাববে।এজন্য আপনাকে অন্তত কিছুদিন কলেজে যেতে হবে।তখন,আপনি যে সময়টা কলেজে থাকবেন,ক্লাস বাদে বাকি সময়টা নতুন কারো সাথে পরিচয় হবার চেষ্টা করবেন।বন্ধুত্ব করার একটা সহজ উপায় হচ্ছে নিজের টাইপের ব্যক্তিকে বন্ধু বানানো।এই কারণে নিজের টাইপের ক্লাসমেটদের খুঁজুন।তাদের সাথে কথা বলুন,এতে করে তারা আপনার সম্পর্কে জানতে পারবে,বুঝতে পারবে।পরবর্তীতে কখন আপনি তাদের বন্ধু হয়েছেন বুঝতেই পারবেন না।

2921 views Answered

আমার মনে হয় বন্ধুর সংখ্যা না বাড়ানো উচিত।

কারণঃ বর্তমানে মানুষ চেনা বড় কঠিন। আপনি
তার জন্য সব করবেন কিন্ত যখন আপনি কোন
ভুল করবেন তখন তারা বুঝিয়ে দিবে আপনাকে
আপনি তাদের প্রিয়জন ছিলেন না প্রয়োজন ছিলেন।
আমার মতে একা থাকা টাই উত্তম কারণ একা
থাকলে নিজের লক্ষ্যরর প্রতি একটা অন্য রকম
টান আসে।
2921 views Answered

আপনাকে যুক্তিবিদ হতে হবে সবাইকে দাম দিতে হবে বন্ধুদের পেছনে কিছু সময় ব্যায় করতে হবে আড্ডায় মজাদার টপিক নিয়ে কথা বলতে হবে আর সবাইকে সমান চোখে দেখতে হবে

2921 views Answered

Related Questions

Next steps