ফেইসবুকে প্রোফাইল পিকে যে ফ্রেম লাগায় সেটা কিভাবে বানানো যায়?
2 Answers
Facebook Camera Effects প্রথমেই আপনাকে ফটোশপে ডিজাইন করা জানতে হবে। না জানলে শিখে নিতে হবে। কেননা ডিজাইন করা ব্যতীত এই চিন্তা করা ঠিক না। আপনাকে ফটোশপে একটি নিউ ফাইল ওপেন করতে হবে। যার সাইজ হবে ২৪০০*২৪০০ এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট (Transparent)। এরপর আপনাকে আপনার ডিজাইন করতে হবে। সেভ করতে হবে .png এই ফরম্যাটে। আমি এইটা ডিজাইন করেছি। ডিজাইন কমপ্লিট হলে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। এইবার আপনি আপনার ফেসবুকে লগিন করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন: http://www.facebook.com/fbcameraeffects/home এরপর আপনি Create a Frame লেখা বাটনে ক্লিক করুন। Get Started এ ক্লিক করুন।পাশে Upload Art বাটন পাবেন। সেখান থেকে আপনার ডিজাইনটি আপলোড করুন। Next এ ক্লিক করুন। এই ফর্মটি ভালোভাবে পূরণ করুন কারণ এর মাধ্যমেই আপনার ফ্রেমটিকে সকলে খুঁজে পাবে। এরপর Next এ ক্লিক করুন শেষ। ফেসবুক সচরাচর ৭ দিন নিয়ে থাকে ফ্রেম Verification এর জন্য। তাই আপনাকে অপেক্ষা করতে হবে। উপায় নেই। তথ্যসুত্র:Techtunes
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy