আমি কিভাবে ফ্যামিলিকে রাজি করাতে পারি?

আমার বয়স ২২ বছর।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে চাকুরী করছি। আমি যখন ক্লাস টেন(২০১১) সাল থেকে আমি এবং একটা মেয়ে দুজন দুজনার প্রেমে পড়ি।মেয়েটা গ্রাম সম্পর্কে আমার ভাগ্নি।মেয়ের বাবা প্রবাসী। ২০১৩ সালে তার বাবা দেশে আসে এবং বিয়ে দিয়ে দেয়।এর মধ্যে স্বামীর সাথে তার বিভিন্ন সময় গণ্ডগোল চলে কিন্তু সে একসময় গর্ভবতী হয়। ২০১৫ সালে তাদের একটা ছেলে হয়। এরই এক পর্যায়ে সে আমার সাথে আবার যোগাযোগ করে এবং পুনরায় আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি।(যখন সম্পর্কে জড়াই তাদের দাম্পত্যকলহ চলছিলো)। এভাবে চলতে থাকে এক পর্যায়ে ২০১৭ তে তাদের ডিভোর্স হয়ে যায়। আমাদের সম্পর্ক ফ্যামিলিতে জানাজানি হওয়ার পর দুই পরিবারই অমত করে।আমার বাবা আত্মহত্যা করবে বলেও জানায়। আমার ফ্যামিলিতে তাকে মানতে না পারার কারণ, 1.বিবাহিত+বাচ্চা আছে। 2.গ্রাম সম্পর্কে সে আমার ভাগ্নি এখন আমি তাকে কোনমতে ভুলতে পারছিনা। আবার পরিবারকে মানাতেও পারছিনা।  
2725 views

2 Answers

বাবা মা নিশ্চয় আপনার ভালোর জন্য বলেছে। আপনার তাদের কথা শোনা উচিত। তবে যদি না শোনেন তবে আপনি আপনার পিতা মাতা কে ভালোভাবে বোঝান যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না, আপনি তাকে নিয়ে সুখে থাকবেন। এরপরও একটা কথা বলি প্রেমিকা গেলে প্রেমিকা পাবেন কিন্তু বাবা গেলে আর বাবা পাবেন না তাই বুঝেশুনে সিদ্ধান্ত নিবেন।

2725 views Answered

প্রথমেই বলি বাবার অবাধ্য হয়ে কোনকিছু করা মানে

নিজের কপালে কষ্ট ডেকে আনা এক কথা।

কোন পিতা মাতা ছেলের অমঙ্গল চায়না।সবসময় তারা ভালো চান ছেলে মেয়ের।আশাকরি আপনি ভালো দিকটাই

সিলেক্ট করবেন মেয়েকে গ্রহণ না করে ভুলে যাওয়াটা ভালো হবে।তারপরেও আপনার যা ভালো মনে হয় করুুুন।

আপনি একজন অবিবাহিত

ছেলে হয়ে কিভাবে একজন বিবাহিত মেয়ের সাথে

রিলেশন করেন? 

এই মেয়ে অন্যজনের সংসার ছেড়ে আপনার

কাছে আসতে চায় তারপর আপনাকেও ছেড়ে যাবেনা

তার কি গ্যারান্টি আছে?

2725 views Answered

Related Questions

Next steps