1 Answers
♥♥♥ ৫০০ গ্রাম কলিজা ভুনাতে, যা লাগবে ও করতে হবে। ♠♠♠ উপকরনঃ কলিজা ৫০০ গ্রাম, আদা বাটা আদা চা-চামচ, রসুন বাটা আদা চা-চামচ, পেয়াজ কুচি ৩ টি, রসুন কুচি ২ টি, তেজপাতা ২ টি, জিরা বাটা আদা চা-চামচ, ভাজা জিরার গুড়া আদা চা-চামচ, হলুদের গুড়া আদা চা-চামচ, লাল মরিচের গুড়া ১ চা-চামচ, মেথি বাটা আদা চা-চামচ, ধনে গুড়া ১ চা চামচ, দারুচিনি ও এলাচ ৩-৪ টি, লবণ, সয়াবিনের তেল পরিমান মত। ♠♠♠প্রনালীঃ কলিজা টুকরা করে কেটে ভাল করে ধুয়ে নিন। প্যানে পরিমানমত তেল দিয়ে তাতে পেয়াজ, রসুন কুচি ও তেজপাতা দিয়ে বাদামী রঙ এ ভেজে নিন। এবার ভাজা জিরার গুড়া বাদে উপরের সব মসলা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিন প্রায় ২-৩ মিনিট। মসলা থেকে তেল উপরের দিকে উঠে আসলে কলিজা দিয়ে কষিয়ে নিন আর ও ৫ মিনিট। কষানোর পর পরিমান মত পানি দিয়ে ঢেকে দিন। কলিজা সিদ্ধ হয়ে যখন মাখানো মাখানো হয়ে তেল উপরের দিকে উঠে আসবে তখন ভাজা জিরার গুড়া ছিটিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy