আমার আর আমার স্ত্রী প্রেম করে বিয়ে করি, ১ বছর রিলেশন এর পর।কোর্ট ম্যারেজ এর মাধ্যমে।বিয়ের পর সে আমার আগের রিলেশন এর কথা জানতে পারে।আমি তাকে এই ব্যপারটি বলিনি কারন আগের রিলেশন টি কেবল মাত্র ২০-২২ দিনের ছিল।তাই আমি আমাদের মাঝে ঝামেলা না হওয়ার জন্য বিষয়টি গোপন রেখেছিলাম।কিন্তু বিয়ের এখন প্রায় ৪ মাস। কিন্তু এখন ও এটি কোনভাবে জানতে পেরেছে।তাই সে এখন আমাকে বিশ্বাস করতে পারছে না।তাকে আমি সত্যিই ভালবাসি কিনা এর প্রমান দিতে বলেছে।আমি কি করে তাকে বুঝাতে পারি যে হ্যা আমি তাকে সত্যিই ভালবাসি।আমার আগের রিলেশন এর প্রতি কোন ইন্টারেস্ট নাই।আমি কিভাবে আমার স্ত্রীকে বিশ্বাস করাব যে আমি তাকে সত্যিই ভালবাসি। অনুগ্রহ করে উত্তর দিলে উপকার হত।ধন্যবাদ।
3158 views

4 Answers

১. অসুস্থ হলে যত্ন নিবেন

তার প্রতি আপনার ভালোবাসা আছে, এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো সে অসুস্থ হলে সে আপনি খবর নিবেন। এ সময় আপনাকে যে কোনো প্রয়োজনে তাকে ডাকলে কাছে যাবেন।  দুঃসময়ে  এগিয়ে যাবেন এতে সে বুঝে নিবে যে, আপনি তাকে অনেক ভালোবাসেন।

২. তাকে রক্ষা করুন

যাকে ভালোবাসা হয় সে সব সময় নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করে। তাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আপনি তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবেন। এমনকি সে আপনার কাছ থেকে সাহায্য না চাইলেও  সাহায্যে এগিয়ে যাবেন।

৩. তার পরিবারকে সম্মান করুন

আপনার পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনি যাকে  ভালোবাসেন তার  পরিবারকেও সম্মান করবেন। তার বাবা-মা কিংবা ভাই-বোনকে সে সম্মান করবেন। তাদের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে  অতি সম্মানের সঙ্গে তা করবেন।

৪. তাকে উৎসাহ দিবেন

তার নানা অর্জন দেখে খুশি হয়ে এবং আরও অর্জনে তাকে উৎসাহিত করবেন। 

৫. ভবিষ্যৎ পরিকল্পনা করবেন

আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে? যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায়।

৬. তার মতামতের মূল্য দিন

যাকে ভালোবাসেন তার মতামতেরও মূল্য দিবেন। তার কথা  সময় নিয়ে শুনবেন  যদি কেউ আপনার মতামতকে মূল্য না দেয় তাহলে এর বিপরীত অবস্থা হবে। কিন্তু আপনাকে যদি ভালোবাসে তাহলে সে আপনাকে একজন বুদ্ধিমান বলেই মনে করবে।

৭. মনে রাখবেন 

যাকে  ভালোবাসেন তার জন্মদিনসহ নানা তারিখের কথা খেয়াল রাখবেন। এ ছাড়া অন্য নানা উপলক্ষেও তাকে

অভিনন্দন জানাতে ভুলবেন না

3158 views
সত্য কথা বারে বারে বললে যেমন মিথ্যা কথার মত লাগে। ভালবাসার ক্ষেত্রেও এটাই হ‍য়। 
আপনার জীবন সঙ্গিনী কে বুজিয়ে বলেন আগের রিলেশন এর প্রতি আপনার কোন ইন্টারেস ছিলনা ।
অবশ্যই আপনার স্ত্রী আপনাকে বুঝবে ।
3158 views

ভালবাসার জন্য প্রমাণ লা‌গেনা মানু‌ষের অতী‌তে একটু আধটু এরকম প্রেম ভালবাসা থা‌কতেয় পা‌রে। আপ‌নি আপনার স্ত্রী‌কে গুর‌ত্ব দিন। যেমন আপ‌নি কো‌নো কাজ কর‌ছেন এমন সময় আপনার স্ত্রী কিছু বল‌লে কাজ বাদ দি‌য়ে তার কথা শুনুন বুঝ‌বে থা‌কে গুরুত্ব দি‌চ্ছেন। তার চাওয়‌া পাওয়া মূল্যায়ন করুন। পার‌লে ঐ মে‌য়ে‌টির সা‌থে একটু যোগা‌যোগ ক‌রে দি‌য়েন যার সা‌থে আপনার প্রেম ছিল। আর যে‌হেতু আপনার স্ত্রী ভালবাসার প্রমাণ চা‌চ্ছে সে‌হেতু তার থে‌কে জে‌নে নিন কী কর‌লে প্রমাণ হ‌বে। মে‌য়েদের বাই‌রে ঘুর‌তে নি‌য়ে গে‌লে খু‌শি হয় সো সপ্তা‌হে একবার বাই‌রে ঘুর‌তে নি‌য়ে যান। ভালবাসার মা‌ঝে অ‌ভিমান থাকা ভাল মা‌সে একবার হ‌লেও দশ বিশ মি‌নি‌টের জন্য অ‌ভিমার কর‌বেন। আবার বে‌শি যা‌তে না হয়। আর কিছু জানার থাক‌লে বল‌বেন।

3158 views

আপনি এক কাজ করতে পারেন যার সাথে আপনার রিলেশন ছিলো তার সাথে আপনার বউয়ের দেখা করিয়ে দিয়ে সব বলুন এবং আগের ওই মেয়েকে বলুন আপনার স্ত্রীকে বলুক যে আপনাদের রিলেশন শেষ হয়ে গেছে আপনাদের মাঝে এখন কোনো সম্পর্ক যোগাযোগ নেই। যা আছে সব খুলে বলুন এবং ক্ষমা চান প্রতিজ্ঞা করুন স্ত্রীকে সব বলবেন। সব সময় সত্য বলবেন। এবং ওই মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকলে বা বিয়ে হলে ওই ছেলের সাথেও নিজের স্ত্রীর দেখা করিয়ে দিতে পারেন। বিশ্বাস তখন বেড়ে যাবে

3158 views

Related Questions