1 Answers
'মেলানিন' নামক এক ধরনের পদার্থ মানুষের skin color নির্ধারণ করে। কে কোন রঙের হবে তা ঠিক করেন সৃষ্টিকর্তা। মানুষের কোন সাধ্য নাই এই জিনিস চেঞ্জ করার!! অবশ্য যদি আপনি মাইকেল জ্যাক্সনের মত skin transformation করেন তাহলে ভিন্ন কথা!! গায়ের রঙ নিয়ে যারা আপনাকে সমস্যায় ফেলবে তাদের মানসিকতা বেশ নিচু। এদের বুদ্ধিমত্তা এক কোষী প্রাণী অ্যামিবার মতো। দয়া করে এদের কথা শুনে নিজে কষ্ট পাবেন না। আমি জানি আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতা অত্যন্ত সঙ্কীর্ণ। গায়ের রঙ নিয়ে কথা বলতে এরা এতই ব্যাস্ত যে মেয়েটার বাকি গুণ তারা দেখতেই পান না। আরও আছে 'ফেয়ার অ্যান্ড লাভলী' মার্কা কিছু অকাজের জিনিস। ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনে নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যে, নারীর সৌন্দর্যই আসল বিষয়। আর কিচ্ছু না!! আমাদের বিবি রাসেল বিখ্যাত ব্যাক্তিত্ব । উনি কি ফর্সা?? কিংবা নাওমি ক্যাম্পবেল?? একজন শীর্ষ মডেল... কিন্তু ফর্সা না। আরও উদাহরন দিতে পারি কিন্তু! কাজেই নিজেকে সবসময় সুন্দর ভাববেন। নিজের মন কে সুন্দর রাখবেন। চিন্তা ভাবনা স্বচ্ছ করবেন।সঙ্কীর্ণ , নিচু mind set এর লোকদের কথা একদম পাত্তা দিবেন না। সবসময় নিজেকে বলবেন-- আমি এক অনন্য মানুষ । সারা পৃথিবী আমার। শেষে কিছু টিপস -- প্রচুর পানি খাবেন। স্কিন পরিষ্কার রাখবেন। রোদে সবসময় Sunscreen ব্যাবহার করবেন। আর অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy