1 Answers
রাজনীতিতে নারীর সম্পৃক্তায়ন নারী অধিকার প্রতিষ্ঠার একটি অন্যতম ধাপ। বিশ্ব রাজনীতিতে নারীদের অবস্থান আজ বিশেষভাবে লক্ষণীয়। এটি একদিকে যেমন নারী জাতির অস্তিত্বের বহিঃপ্রকাশ, তেমনি নারীর ক্ষমতায়নের বিশেষ দিক। পৃথিবীর পরিবর্তনে তথা উন্নয়নের ধারায় আজ নারীদের অবস্থান সর্বস্তরে। রাজনীতিতে তাদের প্রবেশাধিকার নারীদের আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। একটি গোড়াঘেঁষে বলতে গেলেযুগ যুগ ধরেই নারীদের নিজ প্রতিভাবলে বিভিন্ন সময়ে রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে আসছে এবং এর ইতিবাচক দিক হলো এটি ক্রমবর্ধমান। সেই ক্লিওপেট্টা থেকে শুরু করে রাণী প্রথম এলিজাবেথ, মার্গারেট থেচার, রাণী ভিক্টোরিয়া, শ্রীমাভো বন্দরনায়েকে, ইন্দিরা গান্ধীর মতো নারী নেতৃত্ব যেমন ছিলেন তেমনি বর্তমানকালের নারী নেত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় রয়েছেন গোল্ড মেয়ার (ইসরাইল) দিলমা রাউসেফ (ব্রাজিল), ডিলমা রাউসেফ (ব্রাজিল), জোহানা শিগুডারডুটির (আয়ারল্যান্ড), ইংলুক শিনাত্রা (থাইল্যান্ড), সোনিয়া গান্ধী (ভারত), এঙ্গেলা মার্কেল (ফ্রান্স), হিলারি ক্লিনটন (আমেরিকা), ইসাবেল মার্টিনেজ ডি পেরন (আর্জেন্টিনা), পার্ক গুয়েন হাই (দক্ষিণ কোরিয়া), বেনজির ভুট্টো (পাকিস্তান), চন্দ্রিকা কুমারা তুঙ্গা (শ্রীলঙ্কা), শেখ হাসিনার মতো বিশ্ব নারী নেত্রীরা জনপ্রতিনিধি হয়ে মানুষের তথা বিশ্ব উন্নয়নে নারীর যোগ্যতাকে দৃশ্যমান করছেন।
একবিংশ শতাব্দীতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার প্লাটফর্ম অনেকটাই মসৃণ। এখন শুধু সদিচ্ছা ও নিজেকে সর্বস্তরে সম্প্ক্তৃ করে এগিয়ে চলাই কাম্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy