ওজন কিভাবে কমানো যায়?

আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, কিন্তু আমার ওজন ৯২ কেজি। ওজন দিনে দিনে বাড়ছে। কিভাবে ওজন কমাবো প্লিজ একটু হেল্প করেন। একড়া ডায়েট চার্ট বানাই দিলে খুব উপকৃত হবো।

ধন্যবাদ 

2787 views

7 Answers

ওজন কমানোর জন্য প্রতিদিন ব্যায়াম করুন।এবং চর্বি জাতীয় খাবার পরিহার করুন।সাথে পেপে ও লেবু প্রতিদিন ১বার করে খান।

2787 views Answered

আপনি চর্বি জাতীয় খাবার পরিধান করুন। প্রতিদিন সকালে খালি পেটে সর্বনিম্ন ১টা এবং সর্বোচ্চ ৭টা লেবু এক কাপ গরম পানিতে দিয়ে হালকা লবণ দিয়ে খাবেন। লেবুর সংখ্যা আপনার ইচ্ছামত দিন। আর হ্যা মিষ্টি জাতীয় খাবার কম খাবেন। ইনশাল্লাহ ওজন কমতে শুরু করবে।

2787 views Answered

নিয়মিত ক্যালরি মেপে খেতে হবে ৷ বেশি করে শাকসবজি ফল খেতে হবে ৷ সকাল সন্ধ্যা ব্যায়াম করতে হবে ৷ ঘুমানোর ২ ঘন্টা আগে খেয়ে ১০ মিনিট হাটতে হবে ৷ নিয়মিত গ্রিন টি খেতে পারেন ৷ কম ক্যালরি যুক্ত খাবার বেশি খেতে পারেন ৷ নিয়মকরে কম ক্যালরি যুক্ত খাবার ৬ বেলা একটু একটু করে খান ৷ ডুবো তেলে ভাজা খাবার ফাস্টফুড মিষ্টিজাতীয় খাবার সমপুর্ণ বন্ধ করুন ৷ তাহলে ওজন কমাতে পারবেন ৷

2787 views Answered

আপনি একজন ডায়াট্রিশিয়ানের রামর্শ নিন ।ওজন কমাতে খাবারে নিয়ন্ত্রণ করতে

হবে, তেল চর্বি মিষ্টি জাতীয় খাবার বাদ

দিতেই হবে, শাকসবজি খেতে হবে, নিয়মিত

ব্যায়াম করতে হবে, দুধ চানা ইত্যাদি খাবার

পরিহার করতে হবে, দৌড়ালে ক্যালরি কমে

তাই দৌড় ব্যায়াম করবেন।।

2787 views Answered

ওজন কমাতে শরীর চর্চার উদ্দেশ্য হলো ক্যালোরি পুড়ানো, কতটুকু ক্যালোরি খরচ হলো তা নির্ভর করে আপনার শরীরচর্চার পরিমাণ ও কত সময় ধরে করলেন তার ওপর। সবচেয়ে ভালো সহজ উপায় হলো—প্রতিদিন ৩০ মিনিট হাঁটা। আর ছোটখাটো সহজ উপায় হলো আপনার শারীরিক তৎপরতা বাড়াতে পারেন—লিফটে না উঠে সিঁড়ি বেয়ে উঠুন, গাড়িটা বাদ রেখে আশপাশের বাজারঘাট, অফিস হেঁটেই যান। 

প্রতি সপ্তাহের আপনার ডায়েট চার্টটি যেমন হতে পারে

সম্পূর্ণরূপে অ্যালকোহল জাতীয় পানীয় বর্জন করুন। অবশ্যই দৈনিক ৩-৭ লিটার পানি পান করতে হবে। লেবু পানি, সোডা পানি, কফি, চা ইত্যাদি পানীয় পান করতে পারবেন তবে ক্রিম, ক্রিমজাতীয় খাবার ও চিনি বর্জন করতে হবে। 

আপনার ১ মাসের ডায়েট রুটিন এ রকম হতে পারে। 

১ম দিন 

কলা ব্যতীত যত ইচ্ছা ফল খান, অন্য কোনো খাবার গ্রহন করবেন না, শুধু ফল খাবেন। 

২য় দিন 

পছন্দ অনুযায়ী শাক-সবজি কাঁচা বা রান্না করে খেতে পারেন। রান্না অবশ্যই মসলা ব্যতীত হতে হবে। পছন্দের শাক-সবজি সিদ্ধ করে পানি ফেলে অল্প তেলে ভেজে নিন লবণসহ। 

৩য় দিন 

এই দিনে কলা ব্যতীত ফল-মূল, শাক-সবজি ইচ্ছা মতো খাবেন। 

৪র্থ দিন 

এই দিনে আপনি ৮টি মাঝারি আকারের কলা ও তিন গ্লাস (২০০মিলি) দুধ খাবেন। অন্য কিছু খাওয়া যাবে না।

৫ম দিন 

অল্প পরিমাণ চর্বিহীন মাংস ও ৬টি টমেটো খান। 

৬ষ্ঠ দিন 

এই দিন ইচ্ছামতো চর্বিহীন মাংস ও শাক-সবজি খাবেন। 

৭ম দিন

এই দিন বাদামি চাল, ফলের রস এবং সকল প্রকার শাক-সবজি ইচ্ছামতো গ্রহণ করুন। 

2787 views Answered

আপনি চর্বি জাতীয় খাবার পরিত্যাগ করুন। এবং নিয়মিত সকাল বিকাল ব্যায়াম করুন। যেমন, দৌড়, দড়িলাফ, পুশ আপ, রশিতে ঝুলা, সাইকেল চালানো, উঠা বসা করা ইত্যাদি। তবে আপনি প্রতিদিন অর্ধেক করে লেবু খেতে পারেন। এটা পেটের মেদ কমাবে। তাছাড়া প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠ করে কালোজিরা খান। এবং ১৫ দিন পর ওজন মাপুন।

2787 views Answered

আপনি উপরের উত্তর গুলো মেনে চলার পাশাপাশি গাজর খেতে পারেন। গাজর ওজন কমাত প্রচুর কার্যকারী। এছাড়া কাঁচা পেপে ও বাঁধা কপিও ওজন কমাতে সাহায্য করে।

2787 views Answered

Related Questions

Next steps