বিয়ে কিভাবে ভাঙ্গতে হয়?

ছোট বেলায় ঠিক করা বিয়ে কিভাবে 
ভাঙ্গতে হয় দয়া করে উওর দেন।
2887 views

2 Answers

বিয়ে ভাংগা আর মসজিদ ভাংগা সমান

তাই চেষ্টা করুন বিয়ে না ভাংগার

    

2887 views Answered

আমাদের সমাজে প্রচলিত ছোট বেলার ঠিক করা বিয়ে বস্তুত বিয়ে নয়। ছোট বেলায় ঠিক করা বিয়ের অর্থ হলো, 'বড় হলে তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব/তোমার মেয়েকে আমার ছেলের জন্য আনবো' বলে কথা দেয়া। এটাকে একটি বৈবাহিক প্রতিশ্রুতি বলা চলে। এটাকে বিবাহ বলা যাবে না। এবং এ জাতীয় কথায় বিবাহ সংঘটিত হয় না। যদি ব্যাপারটি এমনই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে বিবাহ ভাঙ্গার কোনো প্রশ্নই উঠে না। যেখানে বিবাহই হয় নি সেখানে তা ভাঙ্গার কি আছে ? আর যদি অল্প বয়সে অভিভাবকদের সম্মতিতে বিবাহ সংঘটিত হয়ে থাকে তাহলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার ইচ্ছাধিকার থাকবে। ইচ্ছা করলে সে এ বিবাহে রাজি থাকতে পারে আবার রাজি নাও থাকতে পারে। রাজি থাকলে বিবাহ অটুট থাকবে। রাজি না থাকলে বিবাহ এমনিতেই ভেঙ্গে যাবে।

2887 views Answered

Related Questions

Next steps