হযরত মোহাম্মদ (স) এর জানাজা কিভাবে হয়েছে?

বাংলাদেশে এত বড় আলেম, হুজুর রেয়েছে কেউ কখনও বলে নি যে নবী করীম (স) এর জনাজার কাহিনী। সাধারনত একটা মানষ মৃত্যুবরণ করলে তার সামনে হুজুর থাকে কিন্তু আমার প্রিয় নবী  মুহাম্মদ (স) এর সামনে কেউ কি ছিলো? নাকি সামনে কেউ ছিলো না? দয়া করে উত্তরটা  দিবেন। 
2861 views

1 Answers

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা প্রচলিত পদ্ধতিতে জামাতবদ্ধভাবে হয়নি। (আয়েশা রাযিয়াল্লাহু আনহার রুমেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ) সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম দশ বারোজন করে রুমে ঢুকে ব্যক্তিগতভাবে জানাজার নামাজ আদায় করে নিয়েছেন। কারণ, রাসুলকে সামনে রেখে কারো ইমামতি করার সাহস ছিল না। তাই সবাই ব্যক্তিগতভাবেই রাসুলের জানাজা আদায় করেছেন। তাছাড়া রুমেও বেশি জায়গা ছিল না। তাই বড় করে জামাত কায়েম করা সম্ভব ছিল না। বরং ছোট ছোট গ্রুপ হয়ে ব্যক্তিগতভাবে জানাজা পড়েছেন।

2861 views Answered

Related Questions

Next steps