1 Answers
উপকরন:: ছোলার ডাল আধা কেজি, দারুচিনি ২ ইঞ্চি, দুধ ৬ কাপ, গোলাপ জল ১ টেবিল চামচ, চিনি ৩০০ গ্রাম, ঘি ১ কাপ, কিসমিস ও পেস্তা বাদাম সাজানোর জন্য। তৈরীকরন:: ছোলার ডাল ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। আধা সেদ্ধ হলে দুধ ঢেলে দিতে দিন। ডালের পানি শুকিয়ে গেলে নামিয়ে শিলপাটায় মিহি করে বেটে নিন। অর্ধেক চিনিতে ২ কাপ পানি দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি গলে গেলে গরম সিরায় ঘি, ডাল, দারুচিনি দিয়ে নাড়তে থাকুন। হালুয়া ফুটে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে আসলে গোলাপজল আর বাকি চিনি দিয়ে আবারও নাড়তে হবে। যারা মিষ্টি বেশি খান তারা স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। হালুয়া যখন হাঁড়ির তলা ছেড়ে আসবে তখন নামিয়ে বড় একটি সমান পাত্রে ঢেলে দিতে হবে। দুই সেন্টিমিটার পুরু করে হালুয়ার উপরের অংশ একদম সমান করে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে ইচ্ছামতো আকার দিয়ে বরফি কাটতে হবে। বরফির ওপরে কিসমিস বা বাদাম দিয়ে সাজালে আরও সুন্দর দেখাবে। ব্যস হয়ে গেল স্বাদে সেরা ছোলার ডালের বরফি। বাংলামেইল২৪ডটকম/টিটি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy