প্রন টোস্ট বল কিভাবে তৈরী করতে হয় প্রয়োজনীয় উপকরণ ও প্রস্তুত প্রণালি সহ রেসিপিটা কেউ কি দিতে পারবেন?
3009 views
1 Answers
উপকরণ : পাউরুটি কুচি ৬ কাপ, চিংড়ি বাটা আধা কাপ, চিংড়ি কুচি সিকি কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, সয়াসস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টা। লবণ পরিমাণমতো। প্রণালি : পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে ছোট কিউব করে কেটে নিতে হবে। পাউরুটি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে এবার পাউরুটি দিয়ে মাখিয়ে মোয়ার মতো করে বানিয়ে ২৫-৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে। তেল গরম করে প্রন টোস্ট বল গরম ডুবো তেলে সোনালি রং করে ভাজতে হবে। টমেটো সস অথবা চিলি সস দিয়ে স্যুপের সঙ্গে পরিবেশন করতে হবে, এটি খুব মজাদার খাবার।
3009 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy