1 Answers
আমাদের দেহ সূক্ষ্ম স্তরে খুব ছোট ছোটো "কোষ" দিয়ে তৈরী, যাদের দেখতে পেতে হলে অণুবীক্ষণ যন্ত্রের (মাইক্রোস্কোপের) সাহায্য লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের যে চেহারা দেখতে পাই তা আসলে প্রায় এক লক্ষ-কোটি কোষের সমাহার। আমাদের পেশী (মাসল) পেশীকোষদের দিয়ে তৈরী, যকৃৎ (লিভার) যকৃৎকোষদের দিয়ে তৈরী, এবং দেহের কিছু কিছু অংশ আছে যাদের নিজেদের খুব বিশেষ কোষ আছে – যেমন দাঁতের বাইরের শক্ত চকচকে আবরণ যাকে এনামেল বলে সেটি এক স্তর এনামেল-কোষ (গম্ভীর নাম অ্যামেলোব্লাস্ট) ও তাদের নিঃসৃত পদার্থজমাট বাঁধা এনামেল নিয়ে তৈরী, চোখের লেন্স হল একতাল লেন্স কোষের সমষ্টি।
দেহের মধ্যে কোষগুলির বাইরেও যা কিছু আছে (যোগ কলার ধাত্র ইত্যাদি) কোষদের থেকেই তৈরী হয়। তাই দেহ কিভাবে কাজ করে বুঝতে হলে কোষদের বুঝতে হবে। প্রজনন থেকে শুরু করে সংক্রামক ব্যাধি,ভাঙা হাড়ের মেরামত সবের মূলে আছে বিভিন্ন কোষের মধ্যে লেন দেন ইত্যাদি কোষীয় প্রক্রিয়া সমূহ। বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জীনিয়ারিং ইত্যাদিতে অত্যাধুনিক অগ্রগতি কিভাবে হচ্ছে তা বুঝতে হলে কোষদের সম্বন্ধেও জানতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy