1 Answers
নিউক্লিয়ার প্লান্টে ইলেক্ট্রিসিটি তৈরি করতে কয়লা, তেল অথবা গ্যাসের ন্যায় কোন কিছু পোড়ানোর দরকার হয় না। শুধুমাত্র উত্তপ্ত পানির বাষ্পের দরকার হয়। এই বাষ্প টারবাইনকে ঘোরায় এবং ইলেক্ট্রিসিটি তৈরি হয়।
ইউরোনিয়ামের প্রকারভেদ: দুই প্রকার ইউরোনিউম জ্বালানি ব্যবহৃত হয়। U-238 এবং U-235; বেশিরভাগ ক্ষেত্রে U-238 ব্যবহৃত হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট: দুই প্রকার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রয়েছে।
১। Boiling water reactors
২। Pressurized water reactors
১। Boiling water reactors: এখানে রিয়াক্টরের চারপাশে পানি প্রবাহ করে জ্বালানি রড ঠান্ডা ও বাষ্প তৈরি করা হয়। বাষ্প রিয়াক্টর ভেসেলের মাধমে সরাসরি টারবাইনে এবং টারবাইন থেকে জেনারেটরের সাহায্যে ইলেক্ট্রিসিটি তৈরি করা হয়।
২। Pressurized water reactors: এখানে রিয়াক্টরকে ঠান্ডা রাখার জন্য প্রবাহিত পানি যেনো বাষ্পে পরিণত হতে না পারে তাই চাপ সৃষ্টি করা হয়। পানির তাপ অন্য একটি পানির প্রবাহে সরবরাহ করা হয় এবং বাষ্প তৈরি করা হয়।
আমেরিকায় ১০৪টি রিয়াক্টরের মধ্যে দুই-তৃতীয়াংশই হলো pressurized water reactor।
রিয়াক্টরের অভ্যন্তরে: জির্কনিয়াম প্লেট দ্বারা আবৃত ইউরেনিয়াম জ্বালানি এখানে অবস্থান করে। এটি চালু করলে nuclear fission বিক্রিয়ার মাধমে নিউট্রন ও অত্যধিক পরিমান তাপ উৎপন্ন হয়। সৃষ্ট নিউট্রন চেইন বিক্রিয়ায় আরো অধিক তাপ উৎপন্ন করে।
অতঃপর জ্বালানি রডের চারপাশে পানি প্রবাহিত করা হয়। যাতে এটি অত্যধিক উত্তপ্ত হতে না পারে। পাশাপাশি বাষ্প তৈরি হয় যা টারবাইনে পাঠানো হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy