1 Answers
ব্লগ তৈরির জন্য বর্তমানে ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইন্টারনেটে ব্লগ প্রকাশের জন্য এটি খুবই সুন্দর, ব্যবহার বান্ধব ও শক্তিশালী একটি আপ্লিকেশান। কোনো প্রকার কোডিং না জেনে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে খুব সহজেই ব্লগ তৈরি করা সম্ভব। এছাড়া ইন্টারনেটে ওয়ার্ডপ্রেস এর জন্য রয়েছে অসংখ্য ফ্রী থিম, আর এসব কারনেই হয়তো ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে।
ওয়ার্ডপ্রেস ব্যবহারের জন্য যা যা প্রয়োজন
>PHP 4.3 বা এর উপরের ভার্সন
>MySQL 4.0 বা এর উপরের ভার্সন
>ওয়েব সার্ভার যেমন- Apache, IIS অথবা Lite speed
তবে এগুলো আলাদা আলাদা ইন্সটল করা কিছুটা ঝামেলার ব্যপার। এ বিষয়ে খুব ভাল ধারনা না থাকলে হয়তো শেষ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ইন্সটল করা সম্ভব হয়ে উঠবেনা।
তবে আমরা যারা সাধারন ব্যবহারকারী তাদের জন্য একটি সহজ সমাধান হচ্ছে- XAMPP। এটি এমন একটি সফটওয়্যার যাতে PHP, MySQL, APache সব একসাথে রয়েছে এবং এটি নিজে নিজেই আপনার কম্পিউটারের জন্য কনফিগার করে নেবে। আমাদের কাজ শুধু ডাউনলোড করে ইন্সটল করা!
XAMPP ইন্সটলের জন্য প্রথমেই এখানে APacheFriend (লিঙ্ক) সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর তাদের দেয়া নির্দেশনা অনুযায়ী ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে XAMPP সফটওয়্যারটি চালু করুন। এরপর Apache এবং MySql চালু করুন। Apache এবং MySqlচালু হওয়ার পর আপনার ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার/মোজিলা ফায়ার ফক্স/গুগোল ক্রোম… ) চালু করুন এবং অ্যাড্রেস এর জায়গায় http://localhostলিখে এন্টার চাপুন। সব কিছু ঠিক থাকলে ব্রাউজারে নিচের ছবির মতো একটি পেইজ আসবে। এবার এই পেইজের বাম পাশে থাকা phpMyAdmin এ ক্লিক করুন।

পরবর্তী পেইজে MySql এডমিন প্যানেল দেখতে পাবেন। এরপর Database এ ক্লিক করুন নতুন একটি ডাটাবেইজ তৈরি করার জন্য।

তারপর Create new database বক্সে আপনার কাঙ্ক্ষিত ডাটাবেইস এর নাম (আমি দিয়েছি wordpress_blog) দিয়ে create বাটন এ ক্লিক করুন।

ডাটাবেইস তৈরি হয়ে গেলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। এরপর সেখান থেকে Privileges এ ক্লিক করুন।

এরপর add a new user এ করুন তারপর একটি User name দিন। Hostহিসেবে Localনির্বাচন করুন। পাসওয়ার্ড দিন। এরপর একটু নিচে Global privileges অংশে Check All ক্লিক করুন। তারপর একবারে নিচে গিয়ে ডান পাশে থাকা Go বাটনে ক্লিক করুন।

ব্যাস! এর মাধ্যমে ডাটাবেইস অংশের কাজ শেষ হয়েছে।
এবার আসুন দেখে নেই কিভাবে XAMPP ব্যবহার করে সহজেই লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায়…
প্রথমেই wordpress.org এ গিয়ে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে সেটি আনজিপ করুন। আনজিপ করা ফোল্ডারটি কপি করে যে ড্রাইভে XAMPP ইন্সটল করেছেন সেখানে গিয়ে XAMPP>htdocs ফোল্ডারে পেস্ট করুন। মনে রাখবেন এই htdocs ফোল্ডারটি আপনার সার্ভারের মূল ডাইরেক্টরী হিসেবে কাজ করবে।
পেস্ট করা হয়ে গেলে আপনার পছন্দের ব্রাউজারটি খুলুন এবং এড্রেস এর জায়গায় পেস্ট করা ওয়ার্ডপ্রেস ফোল্ডার এর ঠিকানাটি (http://www.techview24.com) লিখে এন্টার চাপুন।

এরপর Create a configuration file এ ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে Let’s go তে ক্লিক করুন। এই ধাপে সঠিকভাবে Database Name, User Name এবং Password দিয়ে সাবমিট এ ক্লিক করুন।

Run the install এ ক্লিক করুন।
