1 Answers

বছরের বিভিন্ন ঋতুতে বৃদ্ধির গতির পরিবর্তনের পরিণাম হল এসব দৃশ্যমান বলয়। একটি চক্র দিয়ে এক বছর সময়কাল নির্দেশিত হয়। শীতপ্রধান অঞ্চলে ঋতুর মধ্যে বিশেষ পার্থক্য থাকার কারণে এসব চক্র অধিকতর দৃশ্যমান।এর ভেতরের অংশটি বৃদ্ধি ঋতুতে গঠিত হয়। এসময় বৃদ্ধি তুলনামূলকভাবে দ্রুত হয়, যে কারণে কাঠ হয় তুলনামূলক কম ঘন। বৃদ্ধি ঋতুতে তৈরি হওয়া ভেতরের এই কাঠকে “আর্লি উড” বা “বসন্ত কাঠ” বা “বসন্তশেষ কাঠ” বলা হয়। চক্রের বাইরের অংশটিকে বলা হয় “লেট উড”। একে মাঝে মাঝে গ্রীষ্মকালিন কাঠ বলেও ডাকা হয়।

3555 views

Related Questions