1 Answers
আলঝেইমার রোগ সনাক্ত করা হয় অনেকগুলি পরীক্ষার মাধ্যমে যেগুলি নির্ধারণ করে একটি মানুষের মানসিক দক্ষতা ও সময়ের সাথে সাথে অন্যান্য মস্তিষ্কগত দক্ষতাগুলি। এরমধ্যে আছেঃ চিকিৎসাগত ইতিহাস ও তার সাথে আচরণ ও ব্যাক্তি্ত্বে পরিবর্তন। মুত্র রক্ত ও সুষুম্না কান্ডের মধ্যস্থ তরলের পরীক্ষা মস্তিষ্কের স্ক্যান (সিটি স্ক্যান বা এম আর আই)। এখনও পর্যন্ত এই রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব হয় নি তবে স্মৃতি লোপ পাওয়া বা ডিমনেশিয়ার উপসর্গগুলি ওষুধ দ্বারা নিয়ন্ত্রন করা যায়। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এই রোগের আক্রমণের গতিকে ধীর করতে বা সম্পূর্ণ নিরাময় করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এর মূল কারনগুলিকে সামনে রেখে। এর চিকিৎসা সম্ভব যে পদ্ধতিগুলিতেঃ আলঝেইমার সাথে সম্পর্কযুক্ত রোগের চিকিৎসা যেমন হৃদরোগ ও টাইপ 2 ডায়াবেটিস। উন্নত চিন্তাভাবনার জন্য জ্ঞানদানকারী প্রশিক্ষণ এবং উদ্বেগ, উৎকন্ঠা, রাগ ও বিষন্নতা নিয়ন্ত্রণ করা। বিশেষ ধরণের খাদ্য তালিকা যেমন ভূমধ্যপসাগরীয় ধরণের খাবারদাবার বা ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনসন (ডিএএসএইচ) যেটাতে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। শরীরচর্চা। অ্যারোমাথেরাপি। নাচ ও গানের সাথে নিজেকে যুক্ত করা। পশুর সহায়তায় চিকিৎসা। আরামদায়ক মালিস। মাল্টি-সেনসরি স্টিমুলেশন। সর্বোচ্চ ফল পেতে গেলে চিকিৎসা প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে এবং অভিজ্ঞ ব্যাক্তির দ্বারা চিকিৎসা করাতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy