1 Answers
চিকিৎসক সর্বপ্রথম উপসর্গের সাথে জড়িত সম্পূর্ণ ইতিহাস জানতে চাইবেন,আহত অস্থি সন্ধিগুলির পূর্বাবস্থা অথবা লক্ষণগুলির সাথে আক্রান্ত স্থানের সম্পূর্ণ পরীক্ষা দ্বারা পর্যবেক্ষণ করবেন। তারপর, চিকিৎসক নিম্নলিখিত পরীক্ষাগুলির পরামর্শ দিতে পারেন: কিছু প্রকারের রক্ত পরীক্ষা। আক্রান্ত স্থানের এক্স-রে দ্বারা ফ্র্যাকচার বা হাড়ে ফাটল ও রিউমেটয়েড আর্থারাইটিসের অস্তিত্ব খুঁজে দেখা হয়। অস্টিওআর্থারাইটিসের চিকিৎসাসমূহ হালকা উপসর্গগুলি উপশমের জন্য চিকিৎসাগুলি হল: ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত শরীরচর্চা। যথাযথ যন্ত্রপাতির সাহায্যে ও উপযুক্ত জুতো পরিধানের মাধ্যমে অস্থি সন্ধিস্থলগুলিতে চাপ কমানোর ব্যবস্থাগ্রহণ। বিশেষ উপসর্গগুলি উপশমের জন্য চিকিৎসাগুলি হল: ব্যথা কমানোর ওষুধ প্রয়োগ যার মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত: প্যারাসিটামল। স্টেরয়েডবিহীন যন্ত্রণানাশক ওষুধ( এনএসএআইডি): ইবুপ্রফেন, নাপ্রক্সিন, সেলেকক্সিব, এটোরিকক্সিব, ও ডিক্লোফেনেক। আফিমজাত ওষুধ (কোডিন)। ক্যাপ্সিসিন ক্রিম। স্টেরয়েড ইঞ্জেকশন। প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) ইঞ্জেকশন। পুষ্টি সম্পূরক পদার্থ। একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে পরিকল্পনামাফিক ফিজিওথেরাপি নেওয়া। ট্রান্সকিউটেনিয়াস বৈদ্যুতিক মাধ্যমে স্নায়ুতে উদ্দীপনা দান ( টিইএনএস )। গরম বা ঠান্ডা সেঁক নেওয়া। চরম ক্ষেত্রে অস্ত্রোপচার দ্বারা নিরাময় সম্ভব, ক্ষতিগ্রস্থ সন্ধিস্থলের জোড়। বাড়ানো ও প্রতিস্থাপনের পদ্ধতিগুলির মধ্যে আছে: আর্থোপ্লাসটি। আর্থোডিসিস। অস্টিওটমি। বিকল্প চিকিৎসার মধ্যে অন্তরভুক্ত। আকুপাংচার। অ্যারোমাথেরাপি।