1 Answers
উচ্চ রক্তচাপের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অলক্ষিত (নজরে না আসা) থেকে যেতে পারে যেহেতু বেশির ভাগ সময় এটা কোনও উপসর্গ ছাড়াই হতে পারে। উচ্চ রক্তচাপযুক্ত বেশির ভাগ মানুষ তাঁদের অবস্থার ব্যাপারে অসচেতন থাকেন। সেজন্য, নিয়মিতভাবে আপনার ডাক্তারকে দেখানো জরুরি যাতে আপনার রক্তচাপের মাত্রাগুলিতে কোন প্রকার পরিবর্তন আপনার নজর না এড়ায়। যদি আপনার অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকে, তাহলে আপনি নীচের উপসর্গগুলি লক্ষ্য করে থাকতে পারেনঃ প্রচণ্ড মাথাধরা: উচ্চ রক্তচাপের জন্য আপনি মাথায় একটা ভারীভাব বা ব্যথা অনুভব করতে পারেন। অবসাদ অথবা বিভ্রান্তি: আপনি দুর্বল অথবা অস্বস্তি বা দিকভ্রান্তি (সঠিক কিছু চিনতে না পারা) অনুভব করতে পারেন। দৃষ্টির সমস্যা: আপনি দৃষ্টির অস্পষ্টতা অথবা একই জিনিসকে দুটো হিসাবে দেখা (ডাবল ভিশন) অনুভব করতে পারেন। বুকে ব্যথা: আপনি বুকে তীক্ষ্ণ ব্যথা অথবা ভারীভাব অনুভব করতে পারেন। শ্বাসপ্রশ্বাসে অসুবিধা: আপনি অনুভব করতে পারেন যে আপনি ঠিকভাবে শ্বাস নিতে অক্ষম। দ্রুত বক্ষস্পন্দন (বুক ধড়ফড়ানি): আপনি আপনার নিজের হৃৎস্পন্দন অনুভব করতে পারেন। প্রস্রাবে রক্ত: খুব কমই, আপনি গাঢ় রঙের প্রস্রাব অথবা সামান্য বাদামী রঙের প্রস্রাব লক্ষ্য করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy