2 Answers

ভোগবাদী মানসিকতা এবং অনেক ক্ষেত্রে অভাব দুর্নীতির পেছনে দায়ী। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখলে বোঝা যায় ভোগবাদী মানসিকতাই দায়ী। বাংলাদেশে বর্তমানে সব শ্রেণির ব্যক্তিরাই ঘুষ গ্রহণ করে থাকে। তবে উচ্চ পর্যায়ের কর্তারা মূলত তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে গিয়ে ঘুষ গ্রহণকে তাদের অভ্যাসে পরিণত করে। মধ্যবিত্তরা ও নিম্নবিত্তরাও তাদের জীবনযাত্রা মান উন্নয়নে ঘুষ গ্রহণ করে থাকে। দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই মানুষ ঘুষ খেয়ে থাকে।

2272 views Answered


দুর্নীতি বা কালো হাতের ছোবল। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নমতে উত্তর দেওয়ার জন্য।

বাংলাদেশে দূর্নীতির প্রধান কারণ গুলো পয়েন্ট করে লিখা হলো ;


  • নৈতিক শিক্ষার অভাব।
  • দারিদ্র্যতার কারনেও দুর্নীতি হয়ে থাকে।
  • জবাবদিহিতার অভাব।
  • রাজনৈতিক অস্থিরতা।
  • স্বজনপ্রীতি।
  • বিচার বিভাগের দূর্বলতা।
  • ঘুষ দিয়ে চাকরি নেওয়া।
  • সরকারর অস্বচ্ছতা।
  • কর্মের সঠিক মূল্যায়ন না করা। (বেতন কম)
  • ধর্মীয় শিক্ষার অভাব।
  • ব্যাংকিং ও আর্থিক খাতে জালিয়াতি।
  • অর্থ পাচার ও রাজনৈতিক প্রভাবের কারণে জবাবদিহি প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে যাওয়া।
  • চাকরীজীবিদের রজনৈতিক প্রভাব।
  • জনগনের মাঝে দেশপ্রেমের ঘটতি
  • কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য।
  • নির্বাচনে ক্ষমতাশালী দের প্রভাব।
  • ধনীদের স্বার্থপরতা।
  • ছোটলোকদের রাতারাতি বড়লোক হওয়ার লোভ বা মোহ।
  • আইনশৃঙ্খলা ও প্রশাসনের সর্বস্তরে বিভিন্ন সিস্টেম বা পদ্ধতিতে উপরি উপার্জন।
  • যথাযথ নজরদারির অভাব।
  • উপযুক্ত প্রমাণের অভাব।
2272 views Answered

Related Questions

Next steps