1 Answers
আইএসপি এর মানে হচ্ছে “ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার”। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে হলে অবশ্যই আপনাকে একটি আইএসপির সঙ্গে সংযুক্ত হতে হবে। আমরা যেই প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট সংযোগের জন্য মাসিক চার্জ দিয়ে থাকি বাংলা লায়ন, কিউ বি, জিপি, বাংলা লিংক অথবা কোন ব্রডব্যান্ড কম্পানি তাদের সংযোগকে আইএসপি বলে।
আপনার সংযোগটি যদি ডায়াল আপ হয়ে থাকে তাহলে আইএসপি সংযোগের মাঝখানে একটি ট্রিপল পি বা “পয়েন্ট টু পয়েন্ট” প্রটোকল সঙ্গে যুক্ত থাকে। এটি একটি আইএসপি এর সঙ্গে আরেকটি আইএসপিকে সংযুক্ত করে। কেবল সংযোগের ক্ষেত্রে আইএসপির একটি রাউটারের মাধ্যমে সংযোগ প্রাদান করে। রাউটার এখানে সবার মাঝে ইন্টারনেট পৌছানের মাধ্যম হিসেবে কাজ করে। যে দেশেই হোকনা কেন ইন্টারনেট সংযোগের পাওয়ার জন্য অবশ্যই একটি আইএসপি থাকতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy