রোজা অবস্থায় কুলি করার নিয়ম কি?
রোজা অবস্থায় কুলি করার সঠিক পদ্ধতি কি?কুলি করার পরও থুথু ফেলার পরও মনে হয় মুখে পানি আছে বা অনুভব করা যায় পানি আছে,এক্ষেত্রে কি করনিয়,অনেক বার থুথু ফেলার পরও এমন মনে হয়,যদি তখন থুথু গিলে ফেলা হয় রোজার কি কোন ক্ষতি হবার সম্ভাবনা থাকে?
1 Answers
না কোন সমস্যা হবে না।
আপনি স্বাভাবিক ভাবেই কুলি করবেন কিন্তু গড়্গড়া কুলি করবেন না এতে সরাসরি পানি পেটে যেতে পারে এতে রোজা নষ্ট হবে। তবে অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল বসত পেটে পানি গেলে সমস্যা নেই।
আপনি কুলি করবেন কিন্তু কুলি করার পরেও মুখে লালার মত পানির কিছু অংশ থেকেই যায় বা যাবে। এইই অংশ সম্পূন ভাবে ফেলে দেওয়ায় সম্ভব না।আর এই পানির লালা গুলো পেটে গেলেও রোজা নষ্ট হবে না।কেনো না আপনি কুলি করছেন এবং কুলির সব পানি ফেলে দিয়েছেন আর মুখে থাকলো পানির মত লালা এই লালা বার বার থুথু ফেলেও পরিস্কার করার চেস্টা করলেও দেখা যাবে যে আপনার গলা শুকিয়ে যাবে পানির তৃশ্না পাবে ফলে রোজা থাকা কষ্টকর হবে।কাজেই কুলির পর পানির লালা গুলো থুথু করে ফেলে দিয়ে বুঝবেন যে আর পানি নেই যখন সেই লালা পেটে গেলেও রোজা হবে। কিন্তু কুলির পর কুলি কৃত পানি পেটে গিলে নিলে রোজা নষ্ট হয়ে যাবে তবে মনের ভুল বসত গেলে রোজা নষ্ট হবে না।
আবূ হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যখন কোন ব্যক্তি ভুলবশত: কিছু খেয়ে বা পান করে ফেলবে, তখন সে যেন তার রোযা (না ভেঙ্গে) পূর্ণ করে নেয়। কেননা, আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।” [বুখারি ১৯৩৩, ৬৬৬৯, মুসলিম ১১৫৫, তিরমিযি ৭২১, আবু দাউদ ২৩৯৮,
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy