2 Answers
রোজা রেখে ফরজ গুসলের ফরজ ৩ টী।
১) কুলি করা (গরগরাসহ)
২) নাকে পানি দেয়া।
৩) সমস্ত শরির ধৌত করা।
রোজা রেখে ঘরঘরা করলে রোজা ভাংগার সম্ভাবনা থাকে যদি মুখের ভিতর পানি যায় সেজন্য। আপনি ঘরঘরা সহ কুলি করবেন তবে লক্ষ্য রাখতে হবে যাতে মুখের ভিতর পানি না যায়। তারপর ২ হাত কব্জি পর্যন্ত ধৌত করবেন। তারপর ডান হাতের পানি বাম হাতে নিয়ে বাম হাত দিয়ে নাপাক স্থান পরিস্কার করবেন। তারপর ওজু করে গোসল করবেন।
বিঃ দ্রঃ ফরজ গোসলের পর ওজু করতে হয় না।
আসলে ফরজ গোসলের ফরজ হলো ৩ টি
- ১) গরগরাসহ কুলি করা।
- ২) নাকের নরম মাংসে পানি দেয়া।
- ৩) সমস্ত শরীর ভালো ভাবে ধৌত করা।
যেহেতু আপনি রোজা রেখেছেন সেক্ষেত্র গরগরাসহ কুলি করবেন না শুধু কুলি করবেন।কেনো না রোজা থাকাকালীন ওযুর সময় বা ফরজ গোসলের সময় গড়গড়া কুলি করা নিষেধ এতে গলার ভিতরে বা পেটে পানি যাওয়ার আশঙ্কা থাকে। তবে অনাকাঙ্ক্ষিত ভুল বসত করলে সমস্যা নেই লক্ষ রাখবেন ভিতরে যেনো পানি না যায়। তবে রোজা থাকাকালীন গরগরাসহ কুলি না করাই উত্তম এতে ওযু ও ফরজ গোসল আদায় হবে কোন সমস্যা নাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy