1 Answers
প্রস্তুত প্রণালী: ৫০০ মিলি বা ২ পোয়া খাবার পানির সাথে হামদর্দ ও আর এস ১টি স্যাচেটের সবটুকু মিশ্রণ মিশিয়ে খাওয়ার স্যালাইন তৈরি করতে হবে।
খাবার স্যালাইন খাওয়ানোর নিয়মাবলী
২ বছর পর্যন্ত: প্রতিবার পাতলা পায়খানার পর ১০-২০ চা চামচ হামদর্দ ও আর এস মেশানো পানীয় খাওয়াতে হবে।
২-১০ বছর পর্যন্ত: প্রতিবার পাতলা পায়খানার পর আধা গ্লাস হতে ১ গ্লাস হামদর্দ ও আর এস মেশানো পানীয় খাওয়াতে হবে।
১০ বছরের উর্ধ্বে: প্রতিবার পাতলা পায়খানার পর ১-২ গ্লাস হামদর্দ ও আর এস মেশানো পানীয় খাওয়াতে হবে।
পরামর্শ: যতক্ষন পর্যন্ত পাতলা পায়খানা ভালো না হয় ততক্ষন পর্যন্ত উপরোক্ত নিয়মে ওরাল স্যালাইন খাওয়াতে হবে। ওরাল স্যালাইন চলাকালীন সময়ে শিশুদের ক্ষেত্রে মায়ের দুগ্ধপান বা বড়দের ক্ষেত্রে স্বাভাবিক খাবার বন্ধ করা যাবে না। স্যালাইন গরম পানির সাথে মিশানো যাবে না বা মিশ্রিত দ্রবণটিকে গরম করা যাবে না। ১২ ঘন্টা পর প্রস্তুতকৃত স্যালাইন ফেলে দিন।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy