1 Answers
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চিঠি লেখার সময় ক্রীড়া প্রতিযোগিতা কখন হয়েছিল, প্রধান ও বিশেষ অতিথি কে ছিল ইত্যাদি বিষয় পর্যায়ক্রমে উল্লেখ করতে হবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চিঠির নমুনা নিচে দেয়া হল-
৬ জুন, ২০২০
রামু, কক্সবাজার
প্রিয় ক,
আমার প্রীতি ও বর্ণিল শুভেচ্ছা নিও। তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। তোমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি যে সাফল্য অর্জন করেছ তার জন্যে আন্তরিক ধন্যবাদ। তুমি আমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে জানতে চেয়েছ। গত সপ্তাহে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। নিচে এর বিবরণ দিলাম-
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বিদ্যালয়ের মাঠ সুন্দর ভাবে সাজানো হয়েছিল। আমাদের অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টায়। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন আমাদের শ্রেণি শিক্ষক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরু হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আমি খেলায় দুটি প্রথম পুরষ্কার এবং অভিনয়ে দ্বিতীয় পুরষ্কার পেয়েছি। স্কুল জীবনের শেষ বছরের এই মধুর স্মৃতি আমার অমূল্য প্রাপ্তি। আমাদের অনুষ্ঠানমালা ছিল বেশ সুদীর্ঘ। অথচ, কখনোই তা একঘেয়েমি মনে হয়নি।
আজ আর নয়, ভাল থেকো, সুন্দর থেকো।
ইতি,
তোমারই বন্ধু
খ
(খাম)