ফেমিকন খাওয়ার নিয়ন কি?
আমি ১৫/২০ দিন পর পর সহবাস করি। সহবাস করার পর থেকেই কি ফেমিকন খাওয়া শুরু করবে? আর খাইলে কি সমস্যা হবে? আর কতদিন পর খেতে হয়? কি ভাবে খাবে?
প্রীজ কেউ সঠিক উত্তর বলে দেন।
2 Answers
ফেমিকন একটি জন্ম বিরতিকরন পিল। এটা ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল। যা ইস্ট্রোজেন ( Estrogen) এবং প্রজেস্ট্রেরন (Progesterone) নামক দুইটা হরমোনের সমন্বয়ে গঠিত। এটা কিভাবে খাবেন তার বিস্তারিত প্যাকেটের ভিতর কাগজে লিখা থাকে। এটা মাসিকের রক্তপাতের সময় খয়েরি বড়ি ৭ দিন ( ৭টা থাকে) এবং তার পরে সাদা বড়ি ২১
দিন টানা খেতে হবে। আবার রক্তপাতের সময় খয়েরি বড়ি থেকে আগের মত।তারমানে পুরো মাস ই এই পিল খেতে হবে। এর যদি বিকল্প কোন নিয়মে সেবন করেন তাহলে শরীরে হরমোনের তারমধ্য দেখা দিবে, মাসিকের গন্ডোগল সহ, পেটে বাচ্চা আসতে পারে, কারন নিয়মিত না খেলে কন্ট্রাসেপটিভ ইফেক্ট পাওয়া যাবে না।
এখন আসি আপনার সমস্যায়, আপনি ১০-১৫ দিন পর পর সহবাস করেন, তাই আপনার জন্য উত্তম পদ্ধতি হলো কনডম ব্যাবহার করবেন, সেটাতে ভালো না লাগলে ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিল নামে বাজারে অনেক পিল পাওয়া যায়, কোন টা সহবাসের ৭২ ঘন্টার মধ্যে আবার কোনটা ৫ দিনের মধ্যে খেলেও জন্মনিয়ন্ত্রণ করা সম্ভব। সেগুলো খাওয়াতে পারেন। ৩দিন বা ৫ দিনের মধ্যে একটা ট্যাবলেট খেলেই হবে।
আর যদি ফেমিকন ই খাওয়াতে চান তাহলে অবশ্যয় উপরের নিয়মেই খাওয়াতে হবে।
ধন্যবাদ প্রশ্ন করার জন্য । আপনি বললেন যে আমি ১৫/২০ দিন পর পর সহবাস করি। সহবাস করার পর থেকেই কি ফেমিকন খাওয়া শুরু করবে? আর খাইলে কি সমস্যা হবে? আর কতদিন পর খেতে হয়? কি ভাবে খাবে?
->যদি আপনি প্রতি ১৫/২০ দিন পর পর মিলন করেন তাহলে মিলনে কনডম নেওয়াই বেস্ট হবে কাজেই আপনি মিলনে কনডম নেন। তাছাড়া ফেমিকন পিল হলো স্বল্পমেয়াদি পিল যা নারীদের মিন্সের সময় হতে নিয়মিত করে খেতে হয়। এই পিল ইমার্জেন্সি পিলের মত কাজ করে না বা অনিয়ম করে খাওয়ার নিয়ম নেই। অর্থাৎ যদি আপনি ১৫/২০দিন পর পর মিলন করে এই ফেমিকন পিল খাওয়ানো শুরু করেন তাহলে প্রেগন্যান্সি রোধে কাজ করবে না বা প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হবে না । কাজেই প্রেগন্যান্সি রোধের জন্য আপনি মিন্সের ২য় থেকে ৫তম দিনের মধ্যে যেকোন এক দিন থেকেই এই ফেমিকন পিল খাওয়া শুরু করতে হবে । আর সেদিন থেকে নিয়মিত করে খাওয়া কালিন অনিরাপদ সময়ে বা ইচ্ছা মত যখন ইচ্ছা মিলন করলেও প্রেগন্যন্সির সম্ভাবনা থাকবে না।কাজেই আপনি এই পিল নিয়মিত করে খাবেন।
তাছাড়া এই ফেমিকন পিল কতদিন পর খেতে হয় বা কি ভাবে খাবেন? বিস্তারিত ভাবে জানতে ও বুঝতে আপনি আমার এই উত্তর টি (Click Hear) পড়ুন আসা করি বুঝতে পারবেন। এছাড়াও আপনি ফেমিকন পাতার বক্সের ভিতরে থাকা ছোট কাগজে বিস্তারিত লেখা আছে তা ভালো করে জেনে নিবেন।
আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy