ফেমিকন খাচ্ছি কিন্তু শারীরিক সমস্যা অনুভব করছি। সমাধান কি?
আমার স্বামী ঢাকার বাইরে থাকে। ৩ দিনের জন্যে এসেছিল আর ৩ দিন ই মিলন হয়েছে প্রতিদিন ৩ বার করে। কোনো প্রটেকশন ব্যবহার করিনি। তবে প্রথম রাতের পর দিন থেকে ফেমিকন সাদা পিল খাচ্ছি। আর এরপরের দিন গুলোতে রাতে শোয়ার আগে একটি করে পিল খেয়ে নিয়েছি। ২য় পিলের পর রাতে আমার বমি হয়। সারাদিন খুব অবসাদ আর অরুচি কাজ করে।
এখন আমার স্বামী চলে গেছে, আমি পিল কন্টিনিউ করছি। কিন্তু শারীরিকভাবে খুবই অস্বস্তি অনুভব করছি। খাবারে অরুচি কিন্তু প্রচন্ড ক্ষুধা। কিছুই খেতে পারছি না আর এদিকে ক্ষুধাও লাগে। আম, আমড়া, কামরাঙা এসব খেতে ভালো লাগে। জোর করে অল্প ভাত খাবার পর ও খুব অস্বস্তি অনুভব করছি, যদিও সেটা বেশিক্ষণ না।
এমতাবস্থায় আমার কি করা উচিত? আমার কি প্রেগন্যান্ট হবার কোনো সম্ভাবনা আছে? কিন্তু আমি এই মূহুর্তে রেডি না তাহলে আমার কি করণীয়? পিল কি এভাবেই কন্টিনিউ করবো?
উল্লেখ্য যে, আমার অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে অনেক আগে থেকেই তাই সেইদিক বিবেচনা করে কিছুই বলা যাচ্ছে না। গত ২-৩ মাস যাবত মাসিক হচ্ছে না।
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনাকে প্রথমত বলি যে আপনি যে নিয়মে এই ফেমিকন পিল খেয়েছেন তা সঠিক না অর্থাৎ আপনি ভুল নিয়মে এই ফেমিকন পিল খেয়েছেন আর এই ভুল নিয়মে এই ফেমিকন পিল সবনে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনার প্রেগন্যান্সির সম্ভাবনা থেকেই যায়।তবে অপেক্ষা করুন পরবর্তীতে আপনার মিন্স হলে বুঝবেন আপনি প্রেগন্যান্টনা ।
আপনার মাঝে যে লক্ষন গুলো প্রভাব ফেলতেছে যা হলো
- খাওয়ায় অরুচি ,
- মাথা ব্যথা,
- তলপেটে ব্যথা
- স্তন ব্যথা হতে পারে।
- শরীরের ত্বাপমাত্রা উঠা নামা হতে পারে
- বমি বমি ভাব,
- খাবারে দুর্গন্ধ লাগা,
- শরীর ক্লান্তি লাগা
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy