1 Answers
ডায়াবেটিস রোগের প্রধান লক্ষণগুলো হলো:
- ঘনঘন প্রস্রাব হওয়া
- ঘনঘন পানির পিপাসা লাগা
- ক্ষুধা বেড়ে যাওয়া
- কোন কারণ ছাড়াই শরীরের ওজন অনেক কমে যাওয়া
-
শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা
অন্যান্য উপসর্গ: প্রধান লক্ষণগুলো ছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে নানা উপসর্গ দেখা যায়। এসব হলো-
- দুর্বল লাগা' ঘোর ঘোর ভাব আসা
- সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
- মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া
- চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
- বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা
- চোখে কম দেখতে শুরু করা
- বাত ব্যথা
- ঘন ঘন চশমা বদল
- পা জ্বালাপোড়া করা এবং অবশ বোধ করা
যদি আপনার এসব শারীরিক উপসর্গ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন।
1633 views
Answered