4 Answers
মেয়েরা মুখে বলে এক কথা, মনের ভেতর চিন্তা করে অন্যটা। ওরা নিজেদের ভাবনা গুলো ভাষায় প্রকাশ না করে আকার ইঙ্গিতে বেশি প্রকাশ করে। মুলত মেয়েটি আপনাকে পছন্দ করে। পড়ালেখা ক্ষতি, মানসম্মানের কথা চিন্তা করে মেয়েটি কোন প্রকার সম্পর্কে জড়াতে চায় না। আপনি যদি মেয়েটির একজন ভালো বন্ধু হতে চান কিংবা প্রস্তাব করুন ভালো বন্ধু হওয়ার দেখবেন মেয়েটি রাজি হয়ে গেছে।
আসলে এটা হওয়াটাই স্বাভাবিক। লেখাপড়ার , পরিবার, সমাজের কথা চিন্তা করে সে আপনাকে না করে দিয়েছে। তার এই সব ভালো লাগেনা বলতে সে বুঝাতে চাইছে আগেই তার সম্পর্ক থাকতে পারে। তার আপনাকে ভালো লাগেনি। ভালো না লাগলে আপনি কিভাবে তার উপর জোর চালাবেন? ভাই মনের উপর জোর চলে না। আর ভালোবাসা একজনের ইচ্ছেতে সম্ভব নয়। তার মনের কথা আপনাকে আরো ভালোভাবে জানতে চেষ্টা করতে হবে। তবেই আপনি জানতে পারবেন বিষয়টি আসলে কতটা আপনি অনুমান করতে পেরেছেন। আপনি তার সাথে মিশতে চাইলে তার সাথে বেশি বেশি কথা বলুন। তার সমস্যা হলে সাহায্যের হাত বাড়িয়ে রাখুন। নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক পরামর্শ দিবেন। ভুল কিছু পরামর্শ দিবেন না তাকে। ভুল পরামর্শ দিলে তার সাথে মেশায় বাঁধা আসতে পারে। " পারলে একটা কাজ করতে পারেন। তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে তাকে কোথাও ডেকে নিতে পারেন। " সম্পর্কটা তৈরি করতে তার সাথে বেশি মিশুন, তার সকল সমস্যার সমাধান দিতে এগিয়ে থাকুন,তার পছন্দ অপছন্দ গুলো দেখুন, তার মনের অনুভূতি কেমন সেটা বুঝে তাকে ছোট খাটো উপহার দিতে পারেন। মনের অনুভূতি বুঝতে হলে তার সাথে হাসি,কান্না,রাগ প্রভৃতি কথা শেয়ার করতে পারেন। তার মনের অনুভূতি হাসি,কান্না,রাগের মধ্যেই প্রকাশ পায়। যদি নিজে পারেন অনুভূতি বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন। ধরুন তার অনুভূতি হলো সে তার বাবা-মায়ের দূঃখ দূর করবে। সে যদি এটা চায় তবে আপনার উচিৎ হবে তাকে সাহায্য করা। দেখবেন সে আপনাকে ভালোবেসে ফেলবে যদি সে আপনাকে আসলেই ভালোবাসে। যদিওবা সে বলে সে আপনাকে ভালোবাসেনা। তার এসব ভালো লাগেনা। আপনি তখন বুঝতে পারবেন সে আপনাকে ভালোবাসে। সে যদি আপনাকে নিয়ে,আপনার পরিবারকে নিয়ে,আপনার পছন্দকে নিয়ে, আপনার মনের কথা প্রভৃতি শুনতে চায় তবে বুঝে ফেলবেন সে আপনাকে ভালোবাসে।যদি কোন রকম ইঙ্গিত না পান তবে বুঝে নিবেন সে সত্যি বলছে। তার এসব ভালো লাগেনা। এর পেছনে অন্যকোন কাহিনী আছে। কি কাহিনী আছে সেটা না বলাই উত্তম বলে মনে করি।
"আপনার দিকে তাকায় বলেই যে ভালোবাসে এমন কিন্তু নয়" ★★★
দেখুন সে ভালোবাসে কিনা বলা অসম্ভব তবে তার সাথে একটু সময় কাটিয়ে জানা যেতে পারে। উপরের অংশে এ নিয়ে আলোচনা করা আছে(দেখে নিন)। আপনাকে নিয়ে তার মনে প্রশ্ন থাকার কারণে সে আপনার দিকে তাকাতে পারে। আপনাকে সে লক্ষ্য করছে, আপনার আচরণ সে লক্ষ্য করছে,সে আপনার প্রতি সন্দেহ করছে, সে আপনার দোষ খুঁজে বেড়াচ্ছে প্রভৃতি কারণে হতে পারে তার এই তাকানো। তাকে বুঝতে হলে তার সাথে মিশে তাকে বুঝতে হবে।
আশাকরি যথাযথ উত্তর দিতে পেরেছি। আর কোন সমস্যা থাকলে বলবেন।
একটা মেয়ে আপনার দিকে বারবার তাকাতে পারে। তাই বলে সে আপনাকে ভালোবাসে সেটা বলা যাবে না। তবে আপনি তার পিচে লেগে থাকুন হয়ত সে রাজি হবে আপনার সাথে সম্পর্ক করবে। মেয়েরা অনেক সময় লজ্জায় ভালোবাসার কথা স্বীকার করে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy