1 Answers

সহজ ব্যাপন এবং সহায়ক ব্যাপন এর মধ্যে পার্থক্যঃ

১। সহজ ব্যাপন প্রক্রিয়ায় কোনো বাহক লাগেনা। সহায়ক ব্যাপন প্রক্রিয়ায় বাহক লাগে।

২। সহজ ব্যাপন প্রক্রিয়ার নির্দিষ্টতা নেই। যে কোন বস্তুকে শোষণ বা পরিবহন করতে পারে। সহায়ক ব্যাপন এর নির্দিষ্টতা আছে। বিশেষ বস্তু কে বাহক এর সাহায্যে শোষণ বা পরিবহন করে।

৩। সহজ ব্যাপন প্রক্রিয়ার হার দ্রুত নয়। সহায়ক ব্যাপন প্রক্রিয়ার হার দ্রুত।

৪। সহজ ব্যাপন প্রক্রিয়ায় প্রতিযোগিতা বা প্রতিরোধ দেখা যায় না। এই প্রক্রিয়ায় প্রতিযোগিতা এবং প্রতিরোধ দেখা যায়।

এসবই সহজ ব্যাপন এবং সহায়ক ব্যাপন এর মধ্যে পার্থক্য নির্দেশ করে।

1947 views Answered

Related Questions

Next steps