1 Answers

সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রোজোমের পার্থক্যঃ

১। সেন্ট্রোমিয়ার এর অবস্থান ক্রোমোজোমের ক্রোমাটিন দ্বয় এর সংযোগস্থল বা মুখ্য খাঁজে। সেন্ট্রোজোম অবস্থান করে কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস এর কাছাকাছি।

২। উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষেই সেন্ট্রোমিয়ার থাকে। কেবলমাত্র প্রাণী কোষেই সেন্ট্রোজোম থাকে।

৩। ক্রোমোজোমের মুখ্য খাঁজে অবস্থিত চাকতির মত অংশ হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোজোম হল কোষীয় অঙ্গানু যা সেন্ট্রিওল নিয়ে গঠিত।

৪। চারটি সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার নিয়ে সেন্ট্রোমিয়ার গঠিত। নয়টি ত্রয়ী অনুনালিকা দ্বারা সেন্ট্রোজোম গঠিত।

৫। সেন্ট্রোমিয়ার এর কাজ হল ক্রোমাটিডদ্বয়কে আবদ্ধ রাখা ও কোষ বিভাজনকালে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। সেন্ট্রোজোম এর কাজ হল প্রাণী কোষ বিভাজনের সময় মাকু গঠন করা।

1875 views Answered

Related Questions

Next steps