এটি কি জায়েজ আছে নাকি?
ইসলামে তো যেকোনো বাদ্যযন্ত্র বাজানো হারাম। তাই গান একটি হারাম কাজ। আমরা তো ইসলামী সংগীতগুলো তে কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই (খালি গলায়) গাইতে শুনি ও দেখি। কিন্তু ইদানিং বাংলাদেশসহ ও অন্যান্য কিছু দেশেও দেখি কিছু ইসলামী সংগীতে বাদ্যযন্ত্র বাজে আবার কিছু কিছু ইসলামী সংগীতে দেখি হালকা হালকা ব্যাকসাউন্ড ও থাকে। এটা কি জায়েজ আছে নাকি?
1 Answers
হাদিসের ভিত্তিতে ইসলামে একটি বাদ্যযন্ত্রকে হালাল হিসেবে পাওয়া যায় সেটা হল দফ।
দফ ব্যাতীত বাংলাদেশসহ ও অন্যান্য কিছু দেশেও ইসলামী সংগীতে যে বাদ্যযন্ত্র বাজে আবার কিছু কিছু ইসলামী সংগীতেও হালকা হালকা ব্যাকসাউন্ড থাকে এটা জায়েয নেই।
ইসলামী শরীয়তের দৃষ্টিতে গান-বাজনা করা ও শোনা হারাম ও কবীরা গোনাহের অন্তর্ভূক্ত। তবে, বাজনা বা বাদ্য-যন্ত্র ব্যতীত আল্লাহ তায়ালার গুনাবলী বিষয়ে হামদ, না’ত, কাসীদা, গজল ইত্যাদি পাঠ করা ও শোনা জায়েয রয়েছে।
গান-বাজনা হারাম হওয়া সম্পর্কিত কুরআনের আয়াত হচ্ছেঃ
আল্লাহ তায়ালা বলেছেন, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে। (সূরা লুকমানঃ আয়াতঃ ৩১:৬)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy