গনোরিয়া রোগের চিকিৎসা কি?
গত ৩ দিন থেকে আমার প্রসাবের রাস্তা দিয়ে পুজ এর মত বের হচ্ছে আর জালাপোরা এবং চুলকানি হচ্ছে। পরে আমি ফারমেসির ডক্তর কে বিস্তারিত বল্লে সে আমাকে এই ওষুধ দেয়. Ciprofloxacin 500. Dexan. Ctz.. এখন এগুলা খেলে কি কমে যাবে আমার সমস্যা??
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যা এসব খেলে কমবে তবে আপনাকে কতদিনের ডোজ দিয়েছে বা কি নিয়মে খাচ্ছেন তা জানান নি ।তবে এসব মেডিসিন এর ডোজ অনিয়ম বা অতিরিক্ত নেওয়া নিরাপদ না । তাছাড়া ৫০০ mg মেডিসিন আপনার পক্ষে নেওয়া নিরাপদ কিনা তা যাচাইবাচাই না করেই ফার্মেসি ওয়ালাদের পরামর্শে এসব এনটিবায়োটিক নেওয়া উচিৎ না।
তাছাড়া আপনি যে মেডিসিন নিচ্ছেন তা রেজিস্টার্ড কৃত চিকিৎসকের পরামর্শে সেবন করতে হয়। তাছাড়া ফার্মেসিতে কোন বিশেষজ্ঞ ডাক্তার বসে না যদি চেম্বার থাকে তাহলে বসে অন্যথায় না। তবে যাই হোক আপনি যাই মেডিসিন খান না কেনো অবশ্যই প্রুভ হিসেবে আগে প্রেসক্রিপসন করে নিবেন । আপনি এখন যে মেডিসিন খাচ্ছেন তা নিয়ে একজন চর্ম রোগ ও যৌন বিভাগের ডাক্তার দেখান আসা করি ওনি ভালো করে পর্যবেক্ষন করে আপনাকে মেডিসিন সাজেস্ট করে দিবে।
আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy