1 Answers
তরুক্ষীর ও উপক্ষার এর মধ্যে পার্থক্যগুলি হল-
তরুক্ষীর :
১। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ।
২। সাধারণত দুধের মতো সাদা , ঈষৎ হলুদবর্ণের বা বর্ণহীনের মতো হয়।
৩। কলয়েডধর্মী পদার্থ।
৪। নির্দিষ্ট ক্ষীর কোশ বা ক্ষীরনালিতে সঞ্চিত হয়।
৫। বট , আকন্দ , কলা , তামাক , প্রভৃতি উদ্ভিদে থাকে।
উপক্ষার :
১। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ।
২। বর্ণহীন হয়।
৩। কলয়েডধর্মী নয়।
৪। নির্দিষ্ট কোনো কোশ বা নালিতে থাকে । মূল , কাণ্ড , পাতা , ছাল , বীজ প্রভৃতির কোশে সঞ্চিত হয়।
৫। সর্পগন্ধা , ধুতরা , সিঙ্কোনা , বাসক প্রভৃতি উদ্ভিদে থাকে।
1655 views
Answered