1 Answers

উদ্ভিদ এবং প্রাণী রেচনের পার্থক্যঃ

উদ্ভিদের রেচন:
১। সুনির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না।

২। রেচন প্রক্রিয়া সরল প্রকৃতির এবং বৈচিত্র্যহীন।

৩। প্রোটিন জাতীয় খাদ্য বিপাক প্রক্রিয়ায় কম ব্যবহৃত হওয়ায় ক্ষতিকারক রেচন পদার্থ কম উৎপন্ন হয়।

৪। বিপাক ক্রিয়ার হার কম হওয়ায় রেচন পদার্থের পরিমাণ কম।

৫। অনেক রেচন পদার্থ পুনরায় অন্য বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয়।

৬। দেহের নির্দিষ্ট কিছু কোশে রেচন পদার্থকে অদ্রবণীয় কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত রেখে দেহকে রেচন পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে পারে।

প্রাণীর রেচন:
১। সুনির্দিষ্ট রেচন অঙ্গ বর্তমান।

২। রেচন প্রক্রিয়া জটিল প্রকৃতির এবং বৈচিত্রযুক্ত।

৩। যথেষ্ট পরিমাণে প্রোটিন বিপাক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বলে ক্ষতিকারক রেচন পদার্থ বেশি উৎপন্ন হয়।

৪। বিপাক ক্রিয়ার হার বেশি হওয়ায় রেচন পদার্থের পরিমাণ বেশি।

৫। কোনো রেচন পদার্থই পুনরায় অন্য বিপাক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় না।

৬। দেহের কোনো অংশই রেচন পদার্থকে সঞ্চিত করতে পারে না।

1635 views Answered

Related Questions

Next steps