2 Answers
ভালোবাসা আর প্রেম। সারাজীবন শব্দদুটো ব্যবহার করেছি, কিন্তু কখনো গভীর করে ভেবে দেখা হয়নি, শব্দদুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায়? শব্দদুটো ভীষণ কাছাকাছি, কিন্তু তবুও একটা পার্থক্যতো আছেই। আমার ব্যক্তিগত ভাষ্য হলো, ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন "সাবজেক্ট"-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু'তরফাও হতে পারে। যেমন ধরুন আপনি আকাশ ভালোবাসেন, কিন্তু আকাশতো আপনাকে ভালোবাসতে পারেনা, পারলেও শুধু আপনাকে নির্দেশ করে সে(আকাশ) তার অনুভূতিকে প্রকাশ করতে পারছেনা বা পারেনা। প্রেমটা অবশ্যই দু'পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। আমার দৃষ্টিতে প্রেমের গভীরতা / আবেদন ভালোবাসা থেকেও অনেক বেশী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেমটা তখনই হবে যখন বিষয়টা দু'দিক থেকেই হবে। তবে অবশ্যই সেটা ভালোবাসা থেকেও অনেক গভীর হতে হবে। মোটামুটিভাবে, এই হলো আমার ধারনা। আমার ধারনা বা বোঝার ভুলও হতে পারে, তাই আপনাদের সুচিন্তিত মন্তব্য আশা করছি...
প্রেম আর ভালোবাসার মধ্যে কিছু পার্থক্য: ১•প্রেম আর ভালোবাসায় তেমন একটা তফাৎ নেই।তবে… প্রেম ভালোবাসার একটা রুপ।। কিন্তু ভালোবাসা সতন্ত্র।। ২•প্রেমের ক্ষেত্র সংকীর্ণ,আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন। ৩• দুপক্ষের সম্মতিতে প্রেম হয়,আর ভালোবাসায় অপর পক্ষের সম্মতি মুখ্য নয়। ৪•প্রেম ব্যক্তিকেন্দ্রিক, ভালোবাসা এমন কোন সিলেবাস মানেনা;ব্যক্তি-বস্তু,সবকিছুই ভালোবাসার আওতায় পড়ে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy