1 Answers
দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পার্থক্য
১। দায়িত্ব হচ্ছে কোন যথোপযুক্ত ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রদত্ত নীতিমালা বা বিধি নিষেধ যেটা করতে আপনি বাধ্য। সোজা কথায় আপনাকে ওগুলো করতেই হবে। না করলে জবাবদিহি করতে হবে। অন্যদিকে, কর্তব্য হচ্ছে যেটা আপনার করা উচিত কিন্তু না করলে সমস্যা হতে পারে বা নাও হতে পারে। অনেকটা ঐচ্ছিক।
২। দায়িত্বগুলি নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হওয়া উচিত। আর অন্যদিকে কর্তব্য হলো আপনার উপর যে দায়িত্ব তা পালন করা।
৩। দায়িত্ব আপনার উপরে পড়লে আপনি সেটি করবেন অথবা দায়িত্ব অন্য কাউকে দিতে পারবেন। এই ক্ষেত্রে দায়িত্ব এড়ানো যায়। অন্যদিকে কর্তব্য আপনাকে অবশ্যই করতে হবে। এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না।
৪। দায়িত্ব হল ব্যাক্তি হিসেবে আপনি যে কাজে যুক্ত সেই কাজের নির্ধারিত করনীয় বিষয় যা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। আর কর্তব্য হল দায়িত্বের মতই কিছু কাজ যা ততটা বাধ্যতামূলকভাবে না করলেও চলে তবে নৈতিক দৃষ্টিকোন থেকে করতে হয় বা করা উচিত।
৫। আপনাকে কেউ একজন একটি কাজ দিয়েছে সেটি পালন করা আপনার দায়িত্ব। অন্যদিকে কর্তব্য যেটি সামাজিকতার দিক থেকে নিয়মিত ভাবে করতে হয়, যেমন: মা বাবার সেবা করা কর্তব্য, ছেলে মেয়ের ভরনপোষন আপনার কর্তব্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy