পানি পড়ার নিয়ম কি কে পানি পড়তে পারবে?

বিভিন্ন সমস্যার জন্য পানি তেল ইত্যাদি পড়ে ব্যবহার করলে উপকার হয়। এটা কিভাবে পড়তে হয়? বিস্তারিত নিয়ম জানতে চাই। আর এটা পড়ার জন্য কি যোগ্যতা থাকতে হবে? তাও বিস্তারিত জানতে চাই।               

2791 views

1 Answers

পানি তেল ইত্যাদি পড়ার নিয়মঃ 

বিভিন্ন প্রকার সমস্যা ও রোগ-ব্যধির জন্য পানি, তেল, মধু, কালোজিরা ইত্যাদি পড়ার নিয়মঃ 

(ক) প্রথমে অযু করে নিন (অযু না থাকলে) এবং কয়েকবার ইস্তিগফার পড়ুন। তারপর যে সমস্ত জিনিস পড়তে হবে (পানি, তেল ইত্যাদি) সেগুলো গুছিয়ে সামনে নিয়ে বসুন। নিয়ত ঠিক করে নিন (কি উদ্দেশ্যে এগুলো পড়ছেন)। 

 (খ) নিম্নোক্ত দরুদ, সূরা ও আয়াতগুলি ১/৩/৫/৭ বার করে পড়বেন (আওয়াজ করে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ)। প্রতিটি সূরা/আয়াত পড়া শেষে পানি, তেল ইত্যাদিতে ফু দিবেন। 

০১) দরুদে ইব্রাহীম (নামাজের দরুদ), 

০২) সূরা ফাতিহা, 

০৩) আয়াতুল কুরসী, 

০৪) সূরা বাকারার শেষ ২ আয়াত (ঐচ্ছিক), 

০৫) সূরা ইখলাছ, 

০৬) সূরা ফালাক, 

০৭) সূরা নাস। 


 যে বা যারা পানি, তেল ইত্যাদি পড়তে পারবেঃ 

অন্তত ফরজ-ওয়াজিব পর্যায়ের সকল ইবাদতসমূহ ও বিধি-নিষেধ যথাযথভাবে পালনে সচেষ্ট এবং কুফর, শির্ক ও বিদআত হতে মুক্ত যেকোনো মুসলিম ব্যক্তি (নারী ও পুরুষ) নিজের, নিজের পরিবারের বা অন্য কারো জন্যে পানি, তেল ইত্যাদি পড়তে পারেন। 

এর জন্য বিশেষ কোনো আমল বা সাধনা, বিশেষ কোনো ব্যক্তি বা পীরের এজাজত (অনুমতি) ইত্যাদি প্রয়োজন হয় না। 

 আল্লাহই সর্বোত্তম সমাধানদাতা। 

 #রুকইয়াহ #হিজামা #খুলনা #RHKhulna

2791 views Answered

Related Questions

Next steps